Bansdroni Case: বাঁশদ্রোণীতে ভয়ঙ্কর কাণ্ড! তরুণীর ভিডিয়ো মেসেজ দেখে ছুটে গিয়েছিল বন্ধু, শেষ রক্ষা হল না – Bengali News | Young woman commits suicide in Bansdroni by sending video message to friend, police have started investigation
বাঁশদ্রোণী: বন্ধুকে ভিডিয়ো মেসেজ করে বাঁশদ্রোণীতে আত্মঘাতী তরুণী। সুদীপ্তা মাইতি নামে বছর বাইশের ওই তরুণীর বাড়ি বিবেকানন্দ পার্কে। পুলিশ সূত্রে খবর, তরুণী ওই এলাকায় ঘর ভাড়া থাকতেন। শনিবারই বন্ধুকে ভিডিয়ো মেসেজ পাঠায়। সেখানে আত্মহত্যা সংক্রান্ত বিষয় উল্লেখ ছিল বলেই সূত্রের খবর। এরপরেই ওই তরুণীর ভাড়া বাড়িতে পৌঁছায় বন্ধু। কিন্তু দরজা বন্ধ ছিল ভিতর থেকে। আশেপাশের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তরুণীকে।
ঘরের সিলিং ফ্যান থেকে ওড়ানা জড়িয়ে ঝুলছিল ওই তরুণী। তরুণীর বন্ধুর চিৎকার-চেঁচামেঁচি শুনে ছুট আসে আশপাশের লোকজন। তারপরই খবর যায় পুলিশে। যতক্ষণে তরুণীকে উদ্ধার করা হয় ততক্ষণে সব শেষ। তবে মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন আচমকা আত্মহত্যার কথা লিখে বন্ধুকে মেসেজ করতে গেলেন ওই তরুণী তা নিয়েও উঠছে প্রশ্ন।
ইতিমধ্যেই তরুণীর পরিবারেও খবর গিয়েছে। শোকের ছায়া পরিবারের সদস্যদের মধ্যে। পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কথা বলা হচ্ছে তরুণীর বন্ধুর সঙ্গেও। তাঁর সঙ্গে কী সম্পর্ক, কেন আচমকা তরুণী এই কাজ করতে গেল তার উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। কথা চলছে পরিবারের সদস্যদের সঙ্গেও।