West Bengal Assembly: শুভেন্দুর সাসপেনশন নিয়ে স্পিকারের দু'রকমের সিদ্ধান্তের অভিযোগ, শুভেন্দুর সাসপেনশন, মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট বিজেপির? - Bengali News | West bengal assembly: Allegations of two sided decision by the Speaker on Subhendu's suspension, BJP boycotting Subhendu's suspension, Chief Minister Mamata Banerjee's speech? - 24 Ghanta Bangla News
Home

West Bengal Assembly: শুভেন্দুর সাসপেনশন নিয়ে স্পিকারের দু’রকমের সিদ্ধান্তের অভিযোগ, শুভেন্দুর সাসপেনশন, মুখ্যমন্ত্রীর ভাষণ বয়কট বিজেপির? – Bengali News | West bengal assembly: Allegations of two sided decision by the Speaker on Subhendu’s suspension, BJP boycotting Subhendu’s suspension, Chief Minister Mamata Banerjee’s speech?

Spread the love

বিধানসভার সামনে স্লোগান শুভেন্দুর

কলকাতা: আবারও রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব বয়কট করল বিজেপি। মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের লাইভ সম্প্রচারের জন্যই সাসপেন্ড হয়েছেন শুভেন্দু।” বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার অধিবেশনের শেষ দিন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, নির্দিষ্ট ওই দিনের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পরে স্পিকার বাইরে এসে জানান, এই সেশন যতদিন চলবে, ততদিন পর্যন্তই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে।

বিজেপির বক্তব্য, স্পিকার কীভাবে বিধানসভার ভিতরে এক কথা বলতে পারেন, বাইরে আরেক কথা বলতে পারেন? এই গোটা বিষয়টিই পরিষ্কার নয়। এটা পরিষ্কার না করা পর্যন্ত তাঁরা অধিবেশন কক্ষে ঢুকবেন না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকে বসবেন। তারপর সিদ্ধান্ত নেবেন, অধিবেশনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদের আলোচনায় তাঁরা অংশ নেবেন কিনা!

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচনার ওপর বক্তৃতা রাখবেন। সেই পর্বে তাঁরা অংশ নেবেন কিনা, সেটা কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত নেবেন। যদিও বিধানসভার তরফ থেকে স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে এবার, কেবল ওই দিনের জন্য নয়, গোটা অধিবেশন পর্বের জন্যই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *