Leopard Attack: ৩টিকে খাঁচায় ঢুকিয়েও শেষ রক্ষা হল না, ফের চিতাবাঘের হানা আলিপুরদুয়ারে - Bengali News | Leopard attacks again in Alipurduar, one person admitted to hospital - 24 Ghanta Bangla News
Home

Leopard Attack: ৩টিকে খাঁচায় ঢুকিয়েও শেষ রক্ষা হল না, ফের চিতাবাঘের হানা আলিপুরদুয়ারে – Bengali News | Leopard attacks again in Alipurduar, one person admitted to hospital

আলিপুরদুয়ার: বিগত কয়েকদিন ধরেই চিতাবাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছে আলিপুরদুয়ারে। কয়েকদিন আগে বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি এলাকায় বাড়ির সামনে থেকে ১২ বছরের এক কিশোরকে টেনে নিয়ে গিয়েছিল একটি চিতাবাঘ। কিছু সময় পরে উদ্ধার হয়েছিল কিশোরের ক্ষতবিক্ষত দেহ। এবার 

আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানে চিতাবাঘের হানায় গুরুতর জখম হয়েছেন  মোজাম্মেল হক (৫০) নামে এক ব্যক্তি। ইতিমধ্যেই তাঁকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা। 

সূত্রের খবর, আলিপুরদুয়ার জংশন থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। ফেরার পথে চা বাগান এলাকার ১০ নম্বর সেকশনে ওই ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। এক্কেবারে মাথায় থাবা বসিয়ে দেয়। এদিকে ঘটনা দেখে আশপাশ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের চিৎকার শুনেই শেষ পর্যন্ত পালিয়ে যায় চিতাবাঘটি। 

খবর পেতেই এলাকায় আসে বন দফতরের কর্মীরা। একইসঙ্গে ছুটে আসেন শামুকতলা রোড ফাঁড়ির ওসি। কিছু সময়ের মধ্যেই ওই ব্যক্তিকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই মাঝেরডাবরি চা বাগানে ৩টি  চিতাবাঘকে খাঁচা বন্দি করা সম্ভব হয়েছে। তাতে এলাকায় কিছুটা স্বস্তি মিললেও এবার ফের আক্রমণের খবরে শুরু হয়েছে চাপানউতোর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *