SSC Tainted Candidate: 'মেরিট পয়েন্ট ৮৩.৬৭ তবুও...', অযোগ্য তালিকায় স্ত্রী-র নাম বেরতেই মুখ খুললেন বিজেপি নেতা - Bengali News | BJP leader's wife named in SSC Tainted Candidate list, case filed - 24 Ghanta Bangla News
Home

SSC Tainted Candidate: ‘মেরিট পয়েন্ট ৮৩.৬৭ তবুও…’, অযোগ্য তালিকায় স্ত্রী-র নাম বেরতেই মুখ খুললেন বিজেপি নেতা – Bengali News | BJP leader’s wife named in SSC Tainted Candidate list, case filed

Spread the love

বীরভূম: বিজেপি নেতার স্ত্রীর নাম রয়েছে এসএসসি-র প্রকাশ করা অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকায়। বারবার যেখানে দুর্নীতির অভিযোগে শাসক দলের দিকে আঙুল উঠছে, সেখানে বীরভূমের এই বিজেপি নেতার স্ত্রীর নাম ঘিরে পাল্টা আক্রমণ শানাচ্ছে তৃণমূল। শনিবার রাতে সেই লিস্ট প্রকাশ হওয়ার পর কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সোমবার সকালে সেই বিষয়ে মুখ খুললেন বিজেপির বীরভূম জেলার কোষাধ্যক্ষ সুরজিৎ সরকার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরজিৎ সরকার দাবি করেন, তাঁর স্ত্রীর প্রাপ্ত নম্বর বেশি হওয়া সত্ত্বেও যোগ্যদের তালিকায় জায়গা দেওয়া হয়নি। শুধু তাই নয়, যে সব যুক্তিতে শিক্ষক-শিক্ষিকাদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার আওতায় লক্ষ্মী বিশ্বাস পড়ছেন না বলেও দাবি করেছেন সুরজিৎ।

এদিন নথি দেখিয়ে বিজেপি নেতা দাবি করেন, তাঁর স্ত্রীর মেরিট পয়েন্ট ৮৩.৬৭, তবুও অযোগ্যদের তালিকায় নাম আছে। অথচ মেরিট পয়েন্ট ৭৭ পাওয়া শিক্ষকেরও যোগ্যদের তালিকায় নাম আছে বলে অভিযোগ তাঁর। রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন সুরজিৎ। তাঁর অভিযোগ, তিনি বিজেপি দল করেন, তাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর স্ত্রীর নাম অযোগ্যদের তালিকায় রাখা হয়েছে।

বীরভূমের রামপুরহাটের কুশুম্বা হাইস্কুলে একাদশ-দ্বাদশে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন লক্ষী বিশ্বাস। দাগিদের তালিকায় নাম আসার পর তিনি আদালতের দ্বারস্থ হচ্ছেন। তালিকায় ৬৫৩ নম্বরে নাম রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *