Police Beaten: বটতলা থানার OC-কে কটূক্তি-হুমকি, একাধিক পুলিশকে মারধর! গ্রেফতার এক যুবতী-সহ ৫ মদ্যপ - Bengali News | Battala Police Station OC was insulted and threatened, several policemen were beaten up! 5 drunkards arrested - 24 Ghanta Bangla News
Home

Police Beaten: বটতলা থানার OC-কে কটূক্তি-হুমকি, একাধিক পুলিশকে মারধর! গ্রেফতার এক যুবতী-সহ ৫ মদ্যপ – Bengali News | Battala Police Station OC was insulted and threatened, several policemen were beaten up! 5 drunkards arrested

Spread the love

সল্টলেক: সল্টলেকে মদ্যপ যুবক-যুবতীদের তাণ্ডব। ওসিকে উদ্দেশ্য করে কটূক্তি। একাধিক পুলিশকে মারধরের অভিযোগ। ব্যাপক উত্তেজনা এলাকায়। এ ঘটনায় অবশেষে এক যুবতী সহ ৫ জনকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। এদিনই তাঁদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনা রবিবার মাঝরাতে সল্টলেকের সিএফ ব্লকের। 

সূত্রের খবর, রাত সাড়ে ১২টা নাগাদ সিএফ ব্লকের একটি ধাবায় নিজের পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া করছিলেন কলকাতা পুলিশের বটতলা থানার ওসি সুবর্ণ দত্ত চৌধুরী। সেখানেই ঘটে ঘটনাটা। অভিযোগ, তাঁদের পাশের আসনে বসা বেশ কয়েকজন মদ্যপ যুবক চিৎকার-চেঁচামেঁচি করতে থাকেন। তার প্রতিবাদ করলে ওসিকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। হুমকিও দেওয়া হয়। উত্তেজনার মধ্যেই শেষ পর্যন্ত বিধাননগর উত্তর থানার পুলিশ। 

পুলিশ পাঁচজনকে আটক করে। কিন্তু থানায় নিয়ে আসার সময় ঘটে যায় আর এক ঘটনা। সেই সময় দুই সাপ-ইন্সপেক্টরকে মারধর করা হয় বলে অভিযোগ। তারপরই পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা করে এক যুবতী-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, সরকারি কাজে বাধাদান, হুমকি সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। এদিন তাঁদের বিধাননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *