Malda: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুন, প্রেমিককে যাবজ্জীবন সাজা দিল কোর্ট – Bengali News | Malda:Court sentences boyfriend to life in prison for killing minor girl
মালদহ: মালদহ থানা এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় প্রেমিককে দোষী সাব্যস্ত করল মালদহ জেলা আদালত। তেরো জনের সাক্ষীর ভিত্তিতে প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন মালদহ জেলা আদালতের পকসো কোর্টের বিচারক রাজীব সাহা।
আইনজীবী অসিতবরণ বোস জানান, নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই নাবালিকার সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের সম্পর্ক থেকে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। তখন অভিযোগ ওঠে, ঘটনার রাতে ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। যৌনাঙ্গে নির্যাতন চালায়। পরে ওই নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে দোষী সাব্যস্ত ব্যক্তি। প্রমাণ লোপাটে মৃতদেহে ইট বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।
আইনজীবী বলেন, “এই ঘটনায় ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে আজ মালদা জেলা আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। তার বাবাকে বেকসুর খালাস করে। পকসো কোর্টের বিচারক রাজীব সাহা দোষী সাব্যস্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। ওই টাকা নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।”