একবারে নয় ৭ দিনে ধীরে ধীরে শরীরকে করুন ডিটক্সিফাই! রইল রুটিন - Bengali News | 7 days detoxification routine for your body - 24 Ghanta Bangla News
Home

একবারে নয় ৭ দিনে ধীরে ধীরে শরীরকে করুন ডিটক্সিফাই! রইল রুটিন – Bengali News | 7 days detoxification routine for your body

Spread the love

অনেক সময় পার্টি বা উৎসবে একসঙ্গে ভারী খাবার খাওয়ার কারণে শরীরে অস্বস্তি, হজমে সমস্যা, অম্বল বা ক্লান্তি দেখা দেয়। শরীরকে দ্রুত ভারসাম্যে ফেরাতে দরকার সঠিক ডিটক্স প্ল্যান। সেই ডিটক্সিফিকেশন একদিনে সম্ভব নয়। রইল নিয়ম মেনে ৭ দিনে শরীর ডিটক্সিফাই করার উপায়। যা মেনে চললে শরীরের ভেতর জমে থাকা টক্সিন বের হয়ে যাবে এবং হজমশক্তি বাড়বে।

প্রথম দিন: হাইড্রেশন ও হালকা খাবারখান। দিন শুরু করুন এক গ্লাস উষ্ণ লেবু-মধু জল দিয়ে। ব্রেকফাস্টে ফল যেমন পেঁপে বা আপেল রাখুন। দুপুরে ভাতের বদলে খিচুড়ি বা সেদ্ধ সবজি খান। সারাদিনে অন্তত ৮–১০ গ্লাস জল খান। শরীরকে হালকা রাখা ও হজম প্রক্রিয়া সক্রিয় করা লক্ষ্য।

দ্বিতীয় দিন: লিকুইড ডিটক্স করুন। খালি পেটে গরম জলে আদা ও লেবুর রস খান। ব্রেকফাস্টে গ্রিন স্মুদি (পালং, শশা, আপেল, লেবু)। দুপুরে ভেজিটেবল স্যুপ ও অল্প ব্রাউন ব্রেড। রাতে ডাল স্যুপ বা ক্লিয়ার ভেজ স্যুপ নিন। অন্ত্র পরিষ্কার করা ও শরীর হাইড্রেট রাখা উদ্দেশ্য।

তৃতীয় দিন: ফাইবার যুক্ত খাবার খান। ব্রেকফাস্টে ওটস বা কর্নফ্লেক্স। দুপুরে ব্রাউন রাইস, ডাল ও সেদ্ধ সবজি। বিকেলে লেবুর জল বা গ্রিন টি। রাতে সেদ্ধ ডাল ও সালাদ। লক্ষ্য ফাইবার দিয়ে হজমের গতি বাড়ানো।

চতুর্থ দিন: হার্বাল ক্লিনজিং করুন। সকালে তুলসী বা দারচিনি মেশানো উষ্ণ জল। ব্রেকফাস্টে ফলের বাটি (তরমুজ, কমলা, আঙুর)। দুপুরে কিনোয়া বা মিলেট খিচুড়ি। রাতে শাক-সবজি দিয়ে হালকা স্যুপ। লক্ষ্য শরীরে অ্যান্টিঅক্সিড্যান্ট যোগানো।

পঞ্চম দিন: প্রোবায়োটিক ডে। সকালে গরম জল ও এক চামচ মধু। ব্রেকফাস্টে দই ও ফল। দুপুরে ভাতের সঙ্গে দই ও হালকা সবজি। রাতে দই দিয়ে রায়তা বা স্যালাড। লক্ষ্য অন্ত্রের ভাল ব্যাকটেরিয়া বৃদ্ধি করে হজম ঠিক রাখা।

ষষ্ঠ দিন: ফলমূলে নির্ভর করুন। সারাদিন ফল খান পেঁপে, আপেল, আনারস, ডালিম। দুপুরে হালকা সবজির স্যুপ রাখতে পারেন। জল বেশি করে পান করুন। লক্ষ্য হোক শরীরকে হালকা রাখা, প্রাকৃতিক ভিটামিন সরবরাহ করা।

সপ্তম দিন: ব্যালান্সড ডে। সকালে লেবু-আদা জল। ব্রেকফাস্টে ওটস ও বাদাম। দুপুরে ব্রাউন রাইস, ডাল, শাক-সবজি। বিকেলে নারকেল জল বা গ্রিন টি। রাতে খিচুড়ি বা ভেজিটেবল স্টিউ। লক্ষ্য হোক শরীরকে স্বাভাবিক রুটিনে ফেরানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *