রত্নার থেকে মুক্তি পেলেন না শোভন! খারিজ ডিভোর্স মামলা, একসঙ্গে থাকার অধিকার পেল স্ত্রী?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

রত্নার থেকে মুক্তি পেলেন না শোভন! খারিজ ডিভোর্স মামলা, একসঙ্গে থাকার অধিকার পেল স্ত্রী?, বাংলার মুখ

Spread the love

আলিপুর আদালতে বড় ধাক্কা শোভন চট্টোপাধ্যায়ের। প্রায় ৮ বছর ধরে চলা ডিভোর্স মামলা এদিন খারিজ করে দিল আদালত। হ্যাঁ, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের থেকে বিবাহবিচ্ছেদ পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেয়র। ফলে শোভন-বৈশাখীর আইনিভাবে এক হওয়ার রাস্তা ফের বাধাপ্রাপ্ত হল।

ক্রুয়েলটি গ্রাউন্ডে ডিভোর্সের মামলাটি করেছিলেন প্রাক্তন মেয়র। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মারধর, কটূক্তি, মানহানির মতো গুরুতর অভিযোগ এনেছিলেন শোভন। জানিয়েছিলেন রত্নাদেবী নিজের সন্তানদের দেখাশোনা করেন না, টাকা পয়সা তছনছ করেন। কিন্তু এমন কোনও অভিযোগ আদালতে প্রমাণ করতে পারেননি শোভন চট্টোপাধ্যায়। ফলে, আলিপুর নগর ও দায়রা আদালতের প্রথম অতিরিক্ত জেলা বিচারক রাজেশ চক্রবর্তী মামলাটি খারিজ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *