Nawsad siddique: মাধ্যমিকে ফেল করা পুলিশের কনস্টেবল হামলা চালিয়েছিলেন তাঁর উপর? ছবি-ভিডিয়ো দেখালেন নওশাদ – Bengali News | Who attacked on Nawsad siddique MLA shows pictures and videos
নওশাদ সিদ্দিকি, বিধায়কImage Credit: Tv9 Bangla
হুগলি: কয়েকদিন আগে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে ধর্মতলায় প্রতিবাদ দেখায় আইএসএফ সমর্থকরা। সেখান থেকে নওশাদ অভিযোগ করেছিলেন, তাঁর উপর প্রাণঘাতি হামলা হয়। কে এই হামলা চালিয়েছে সেই নিয়ে বারবার প্রশ্ন তুলছিলেন তিনি। এবার বিধায়ক ছবি ও ভিডিয়ো দেখিয়ে নিজেই ওই হামলাকারীর আসল পরিচয় সামনে আনলেন।
উল্লেখ্য, গত ২০ শে সেপ্টেম্বর একাধিক দাবিতে কলকাতায় আন্দোলনে নামেন নওশাদ ও তাঁর দল। ওই দিন ধর্মতলায় ব্যাপক গণ্ডগোল হয় ধর্মতলায়। নওশাদ সহ ৯৫ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ISF-বিধায়ক বার-বার অভিযোগ করেন তাঁর উপর প্রাণঘাতি হামলা করা হয়। সেই ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ থাকলেও আজ সাংবাদিক বৈঠক করে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করলেন নওশাদ।
বিধায়ক জানান, ওই দিন পুলিশের সামনেই তাঁর উপর প্রাণঘাতি হামলা চালায়। এমনকী, ডিসিকে ধাক্কা মেরে তাঁর কাছে পৌঁছয় ওই ব্যক্তি। তাঁকে মারার পরই বেরিয়ে আসেন পুলিশের ঘেরাটোপ থেকে। বিধায়ক বলেন, “ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার দে। কলকাতা পুলিশের কনস্টেবল। তাঁর বাবা ধীরেন্দ্র নাথ দে।”
এরপর ওই ব্যক্তির পুরো ঠিকুজিকুষ্ঠী জানান তিনি। নওশাদের দাবি, ওই ব্যক্তি ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি পুলিশে যোগদান করেন। তাঁর বাড়ি নদিয়ার চাকদহ থানা এলাকায় এমনকী, তিনি মাধ্যমিক পাস করতে পারেনি বলে দাবি নওশাদের দাবি। বিধায়ক বলেন, “বর্তমানে ভবানীপুর থানায় কর্মরত থাকলেও ডিউটি করেন হেয়ার স্ট্রিট থানায়।” আর এখানেই তাঁর সন্দেহ, ওই কনস্টেবলকে কাজে লাগানো হয়েছিল তাঁর উপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য।
নওশাদের আরও দাবি, পুলিশ এখনও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। বিধায়কের আরও অভিযোগ, এই ব্যক্তিই মাদ্রাসার শিক্ষকদের উপর হামলা চালিয়েছিলেন। যেহেতু পুলিশের ওয়েল ফেয়ার বোর্ডয়ের সঙ্গে ভাল সম্পর্ক ওই কনস্টেবেলের, সে কারণেই তাঁকে ব্যবহার করা হয়েছিল। এরপরই আইএসএফ বিধায়কের বার্তা, যদি ২৪ ঘণ্টার মধ্যে এই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ না করে তাহলে আইনি পদক্ষেপ করবেন তিনি।