শূন্যপদ ৮৪৭৭৭, অবশেষে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ শুরু হচ্ছে, কবে থেকে আবেদন?, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

শূন্যপদ ৮৪৭৭৭, অবশেষে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ শুরু হচ্ছে, কবে থেকে আবেদন?, বাংলার মুখ

Spread the love

অবশেষে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’-র ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার সন্ধ্যায় কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেটা মেনেই সরকারি অনুদানপ্রাপ্ত ও সরকার-পোষিত জুনিয়র হাইস্কুল, মাধ্যমিক স্কুল এবং উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষাকর্মীদের (গ্রুপ সি এবং গ্রুপ ডি) নিয়োগ করা হবে। সেজন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। আর আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। তবে কবে পরীক্ষা হবে, সেই বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।

মোট শূন্যপদের সংখ্যা

১) গ্রুপ ‘সি’: ২,৯৮৯

২) গ্রুপ ‘ডি’: ৫,৪৮৮

৩) মোট শূন্যপদ: ৮,৪৭৭

(বিস্তারিত পরে আসছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *