HC On R G Kar Case: আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি, কেন? – Bengali News | Hc on r g kar case: Calcutta High Court Justice Tirthankar Ghosh recuses himself from RG Kar’s physical assault and murder case
কলকাতা হাইকোর্টে আর জি কর মামলা Image Credit source: TV9 Bangla
কলকাতা: আরজি করের ধর্ষণ ও খুনের মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন করে তদন্ত এবং তদন্তে নজরদারির আবেদনের এবার শুনানির সম্ভাবনা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চের পরিবর্তে মামলা আপাতত ডিভিশন বেঞ্চে হবে। তাঁর এজলাসে দায়ের মৃতের পরিবারের নতুন এই আবেদনের নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।
এই মামলার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, যেহেতু ইতিমধ্যে সিবিআই এবং সাজাপ্রাপ্ত আসামী নতুন মামলা দায়ের করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, এবং সেই মামলার শুনানি চলছে, তাই সিঙ্গল বেঞ্চের পরিবর্তে এই মামলা ডিভিশন বেঞ্চই শোনা কাম্য।
এই ইস্যুতে দায়ের ওই দুটি মামলা এখন বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে নতুন করে তদন্তের দাবিতে পরিবারের মামলা দায়ের হয়েছিল গত বছর ডিসেম্বর মাসে।
বিস্তারিত আসছে…