Nadia: অর্ধমৃত একাধিক গরু মোটর ভ্যানে বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য - Bengali News | Nadia Allegations of multiple half dead cows being tied up and taken away in a motor van, sensational information - 24 Ghanta Bangla News
Home

Nadia: অর্ধমৃত একাধিক গরু মোটর ভ্যানে বেঁধে নিয়ে যাওয়ার অভিযোগ, চাঞ্চল্যকর তথ্য – Bengali News | Nadia Allegations of multiple half dead cows being tied up and taken away in a motor van, sensational information

Spread the love

নদিয়া: একটি মোটর ভ্যানে এক সঙ্গে অনেকগুলি গরুকে বেঁধে অর্ধ মৃত অবস্থায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। নির্মম ও অমানবিক দৃশ্য নদিয়ার তেহট্টে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, গরুগুলি সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর মোটর ভ্যান আটকে দেন এলাকার বাসিন্দারা। অসুস্থ হয়ে পড়ে অনেক গরু। গরু গুলিকে উদ্ধার করে খবর দেওয়া হয় থানায় ও সীমান্ত রক্ষী বাহিনীকে। ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ ও পুলিশ আধিকারিকরা।

গাড়ি ও সাতটি গরু সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ, ঘটনাস্থলে বিএসএফ। গরুগুলো কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে শুরু হয় বিতর্ক। ঘটনাটি বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্ট থানার বেতাই এলাকায়।

সকালে একটি মোটর ভ্যানে করে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে এর উপর দিয়ে একটি মোটর ভ্যানে সাতটি গরুকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। অর্ধ মৃত অবস্থায় গরুগুলিকে দেখে স্থানীয় মানুষ মোটর ভ্যানটি দাঁড় করান। এরপর ওই গরুগুলিকে এলাকার মানুষ গাড়ি থেকে নামিয়ে তাদেরকে সুস্থ করার চেষ্টা করেন।

খবর দেওয়া হয় তেহট্ট থানার পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীকে। পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। আটককারীদের বক্তব্য মুর্শিদাবাদে একটি পশু হাটে চাপড়া থেকে তারা এই গরুগুলিকে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। SDPO বলেন, “আজ সকালে ভুটভুটিতে সাতটা গরু নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রামবাসীরাই আটকাই। গরু উদ্ধার করা হয়েছে। চাপড়া থেকে মুর্শিদাবাদে উইকলি হাটে নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে। তদন্ত করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *