Gaganyaan: ডিসেম্বরেই গগনযান পরীক্ষামূলক উৎক্ষেপণ, তার আগেই বড় সাফল্য পেল ISRO - Bengali News | Gaganyaan Crew Module Clears Critical Re Entry Test, Marking Major Milestone in India’s Human Spaceflight Mission - 24 Ghanta Bangla News
Home

Gaganyaan: ডিসেম্বরেই গগনযান পরীক্ষামূলক উৎক্ষেপণ, তার আগেই বড় সাফল্য পেল ISRO – Bengali News | Gaganyaan Crew Module Clears Critical Re Entry Test, Marking Major Milestone in India’s Human Spaceflight Mission

Spread the love

নয়াদিল্লি: গগনযান মহাকাশ অভিযানের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরো। রবিবার বড় পরীক্ষায় সাফল্য পেয়েছে দেশের মহাকাশ গবেষণা সংস্থা। মহাশূন্যে এই প্রথমবার মানুষ পাঠাতে চলেছে ভারত। হাতে আর সময়ও বেশি নেই। চলতি বছরের ডিসেম্বরেই রয়েছে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ। আর তার আগেই অন্যতম একটি পর্যায়ে সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

এদিন সফলভাবে ডিসেলারেশন সিস্টেমের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার ড্রপের টেস্ট সম্পন্ন করেছে ইসরো। জানা গিয়েছে, বায়ুসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং ডিআরডিও-র সহযোগিতাতেই এই পরীক্ষায় সাফল্য অর্জন করতে পেরেছে তারা। কিন্তু এই পরীক্ষার প্রয়োজনীয়তা কতটা?

মহাকাশ থেকে নভোশ্চরদের পৃথিবীতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এর ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। এয়ার ড্রপ টেস্টের মাধ্যমেই বোঝা যাবে নভোশ্চররা যখন পৃথিবীতে অবতরণ করবেন, তখন তাদের কোনও সমস্যায় পড়তে হবে কিনা। আর একটা মহাকাশ অভিযানের সাফল্য নির্ধারণ করে এই ফিরে আসার পর্বটাও।

সেই কারণেই রবিবার পরীক্ষার জন্য একটি প্রতীকী মডেলকে চেইন দিয়ে হেলিকপ্টারের সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপর সেটিকে উচ্চতা থেকে ছেড়ে দেয় কপ্টারটি। মাঝ সমুদ্রে চলে এই পরীক্ষা। যেখানে অবতরণের সময় ক্রিউ মডেলটি থেকে স্বয়ংক্রিয় ভাবেই প্য়ারাসুট খুলে যায়। হাওয়ায় ভেসেই হয় নিরাপদ অবতরণ। সফল হয় পরীক্ষা। এদিন ইসরো কর্তা ভি নারায়ণ বলেন, পরীক্ষামূলক এই অভিযান সফল হয়েছে। প্রতীকী মডেলটি নিরাপদ ভাবে অবতরণ করেছে। সব কিছু পরিকল্পনা মাফিকই মিটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *