Kolkata Crime: লুঠের উদ্দেশ্যেই খুন, পঞ্চসায়রে বৃদ্ধা খুনের কিনারা, গ্রেফতার আয়া-সহ ২ - Bengali News | Panchasayar murder: Murder for the purpose of loot, elderly woman on verge of murder in Panchasayar, 2 including nanny arrested - 24 Ghanta Bangla News
Home

Kolkata Crime: লুঠের উদ্দেশ্যেই খুন, পঞ্চসায়রে বৃদ্ধা খুনের কিনারা, গ্রেফতার আয়া-সহ ২ – Bengali News | Panchasayar murder: Murder for the purpose of loot, elderly woman on verge of murder in Panchasayar, 2 including nanny arrested

Spread the love

পঞ্চসায়রে বৃদ্ধা খুনের কিনারাImage Credit source: TV9 Bangla

কলকাতা: পঞ্চসায়রে অভিজাত আবাসনে বৃদ্ধা খুনের রহস্যের কিনারা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দু’জনকে। তাঁদের মধ্যে একজন আয়া। যাঁকে কিছুদিন আগেই বৃদ্ধাকে দেখভালের জন্য সেন্টার থেকে নিয়োগ করেছিল পরিবার। আরেকজন আয়ার সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের অনুমান, একাকী বৃদ্ধ দম্পতিকে টার্গেট করে লুঠে ছক কষা হয়েছিল। তাতে বাধা পেয়েই খুন। ধৃতদের নাম আশালতা সর্দার ও জালাল। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া সামগ্রী।

বিমলা সর্দার নামে বছর উনআশির ওই বৃদ্ধা ও তাঁর স্বামী থাকলেন নিউ গড়িয়ার অভিজাত আবাসনে। কাজের সূত্রে সন্তানরা অন্যত্র থাকতেন। বার্ধক্যজনিত কারণে ইদানীং দম্পতির চলাফেরা করতে অসুবিধা হত।  তাই গত ১৭ তারিখ সেন্টার থেকেই আশালতা সর্দার নামে ওই আয়াকে রাখা হয়। আগে থেকেই ওই বাড়িতে মধুমিতা হালদার নামে এক জন পরিচারিকার কাজ করতেন ওই বাড়িতে। আশালতা মূলত বৃদ্ধাকে দেখভালের জন্য নিযুক্ত হয়েছিলেন।  ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সকালে পরিচারিকাই অনান্য দিনের পর বাড়িতে কাজ করতে এসে দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকিতেও সাড়া না দেওয়ায় তিনি জানালা দিয়ে বাড়িতে উঁকি দেন। তখনই সিঁড়ির কাছে বৃদ্ধার হাত-পা বাঁধা দেহ পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীদের খবর দেন, তারপর খবর যায় থানায়।

জানা গিয়েছে, গত ১৭ অগষ্ট থেকে ওই বাড়িতে কাজ শুরু করেন।  সেন্টার থেকেই আয়া নেওয়া হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। বৃহস্পতিবার ওই আয়াকে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে  সিসি ক্যামেরার ফুটেজে। তারপর থেকে বন্ধ সিসি ক্যামেরা। কিন্তু এই ধরনের  ঘটনায় আবারও শহরে একাকী বৃদ্ধবৃদ্ধার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *