Kolkata: মাকে নির্মমভাবে মারধর ছেলের, বেলেঘাটায় প্রাণ গেল বৃদ্ধার - Bengali News | Woman died after son beats her brutally in Beleghata - 24 Ghanta Bangla News
Home

Kolkata: মাকে নির্মমভাবে মারধর ছেলের, বেলেঘাটায় প্রাণ গেল বৃদ্ধার – Bengali News | Woman died after son beats her brutally in Beleghata

Spread the love

কলকাতা: নৃশংস। মাকে নির্মমভাবে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। যার জেরে প্রাণ গেল বৃদ্ধার। ঘটনাটি বেলেঘাটার। মৃত বৃদ্ধার নাম নন্দিতা বসু (৬৫)। তাঁকে খুনের অভিযোগে আটক করা হয়েছে ছেলে মৈনাক বসুকে।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ তারা খবর পায়, কবি সুকান্ত সরণিতে নিজের বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা। পুলিশ গিয়ে দেখে, বৃদ্ধার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। দেহ ঠান্ডা।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই বাড়িতে ছেলে মৈনাকের সঙ্গে থাকতেন নন্দিতা বসু। বছর পঁয়ত্রিশের মৈনাকের সঙ্গে এদিন তাঁর মায়ের বচসা হয়। সেইসময় মাকে নির্মমভাবে মারধর করেন মৈনাক। তার জেরেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা। আটক করা হয়েছে মৈনাককে। কেন ওই যুবক নিজের মাকে এমন নির্মমভাবে মারধর করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *