Kasbe Case: কসবার ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় ৫৮ দিনের মাথায় ৬৫০ পাতার চার্জশিট দিল পুলিশ - Bengali News | Police submit 650 page chargesheet after 58 days in Kasbar Law College physical harassment case - 24 Ghanta Bangla News
Home

Kasbe Case: কসবার ল’ কলেজে গণধর্ষণের ঘটনায় ৫৮ দিনের মাথায় ৬৫০ পাতার চার্জশিট দিল পুলিশ – Bengali News | Police submit 650 page chargesheet after 58 days in Kasbar Law College physical harassment case

Spread the love

কসবাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্যImage Credit source: TV9 Bangla

কলকাতা: দক্ষিণ কলকাতার ল’কলেজে গণধর্ষণের ঘটনায় চার্জশিট অবশেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে। গণধর্ষণের ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বলে খবর। মোট ৬৫০ পাতার চার্জশিট। জমা পড়ল ৫৮ দিনের মাথায়। আলিপুর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতে এই চার্জশিট জমা পড়েছে বলে জানা যাচ্ছে।

এর মধ্যে মূল অভিযুক্ত হিসাবে যার নাম উঠে এসেছিল তাঁর বিরুদ্ধে ৯টি ধারা, বাকি দু’জনের বিরুদ্ধে ৬টি ধারা, বাকি আরও একজনের বিরুদ্ধে ৭টি ধারা দিয়ে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা, বিপজ্জনকভাবে গুরুতর আঘাত করা, প্রাণে মেরে ফেলার হুমকি, অপহরণ এবং একই উদ্দেশ্যে একাধিক ব‍্যক্তি অপরাধ সংগঠিত করার মতো অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারা প্রয়োগ করেছে পুলিশ। খবর এমনটাই। 

গত ২৫ জুন কসবার ওই ল কলেজে গণধর্ষণের শিকার হন প্রথম বর্ষের এক ছাত্রী। এ ঘটনাতে ফের একবার তোলপাড় হয় গোটা শহর। প্রশ্ন উঠে যায় নারী নিরাপত্তা নিয়ে। ২৬ জুন গণধর্ষণের মামলা রুজু হয় কসবা থানায়। মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী বলে জানা যায়। মূল অভিযুক্তকে সাহায্য করার অভিযোগ উঠেছিল বাকি দু’জনের বিরুদ্ধে। তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার করা হয় কলেজের এক নিরাপত্তারক্ষীকেও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *