Election Booth: বহুতলে কীভাবে হবে ভোট, সর্বদলীয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন - Bengali News | All party meeting on 29th August regarding booth in high rise - 24 Ghanta Bangla News
Home

Election Booth: বহুতলে কীভাবে হবে ভোট, সর্বদলীয় বৈঠকে বসছে নির্বাচন কমিশন – Bengali News | All party meeting on 29th August regarding booth in high rise

Spread the love

কলকাতা: বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হবে ভোট। তার আগে বুথ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কমিশনের তরফে। ভোটের হার যাতে বাড়ে, সাধারণ মানুষকে যাতে বেশি দূরে ভোট দিতে যেতে না হয়, তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়েই এবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

বুথ বাড়ছে। কোথায় কোথায় বুথ হতে পারে। হাইরাইজে কীভাবে বুথ হবে, ইত্যাদি সব মিলিয়ে রাজনৈতিক দলের এই বৈঠক হবে জানা গিয়েছে। আগামী ২৯ অগস্ট বৈঠক বিকেল সাড়ে তিনটেয়। বুথ বিন্যাসের জন্য সর্বদলীয় বৈঠক কমিশনের।

কমিশন সূত্রে খবর, মূলত শহর কলকাতার কথা মাথায় রেখেই এই ভাবনা শুরু হয়েছে। তবে বাস্তবায়িত হলে তা হবে গোটা রাজ্যেই। যে সমস্ত বহুতলে ৪০০ বা তার অধিক বাসিন্দা থাকেন সেখানেই বুথ করতে পারে কমিশন। বিগত কয়েক বছরে কলকাতার প্রায় সর্বত্রই গজিয়ে উঠেছে অসংখ্য বহুতল। হু হু করে বেড়েছে শহরের বাসিন্দাদের সংখ্যাও। এদিকে রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় শহর কলকাতার ভোটাদানের হার বরাবরই কম। তাই সেই ক্ষেত্রে এবার বদল আনতে চাইছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *