Joint Entrance Result: সুপ্রিম নির্দেশের অপেক্ষা, আজই প্রকাশ হতে পারে জয়েন্টের ফল – Bengali News | Joint Entrance Exam Result May Publish Today after Supreme Court Stays Calcutta High Court’s order on OBC Reservation
কলকাতা: ওবিসি জট কাটতেই বড় খবর। আজই প্রকাশ হতে পারে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল। শিক্ষা দফতর সূত্রে এমনটাই খবর। সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ হাতে পেলেই পদক্ষেপ করবে বোর্ড, এমনটাই জানা যাচ্ছে।
বোর্ড সূত্রে খবর, জয়েন্টের ফল তৈরিই রয়েছে, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। সুপ্রিম নির্দেশ হাতে এলেই প্রকাশ করা হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল।
গত ৭ অগস্ট রাজ্যে জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু ওবিসি জটের কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল করতে হয়। ফলে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী যারা জয়েন্ট দিয়েছিলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বিস্তারিত আসছে….