‘পাহাড়ে বিক্রমের বউ-বাচ্চা আছে’, ফাঁস করলেন ঐন্দ্রিলা! – Bengali News | Oindrila Sen was teasing Vikram Chatterjee
জি বাংলা সোনার চ্যানেলে আসছে দশ লাখ টাকা জেতার নন-ফিকশন শো। এই শোতে সঞ্চালক হিসাবে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় আর ঐন্দ্রিলা সেন-কে। তাঁরা যদি নিজেরা কোনওদিন দশ লাখ টাকা জিতে যান, তা হলে কী করবেন? এমনই প্রশ্ন করা হয়েছিল বিক্রম আর ঐন্দ্রিলাকে। তাতে বিক্রম বলেন, ”আমি হয়তো আরও বেশি সময় পাহাড়ে গিয়ে থাকব। আর ঐন্দ্রিলা হয়তো চারটে গুচি ব্যাগ কিনবে।” বিক্রম এই কথা বলার পরই ঐন্দ্রিলা বলেন, ”বিক্রম হয়তো পাহাড়ে ওঁর বউ-বাচ্চাকে টাকা পাঠাবে।”
টলিপাড়ায় বিক্রমের প্রেম কার সঙ্গে, তা নিয়ে এর আগে বন্ধুরা মজা করেছেন বিস্তর। তবে বিক্রমের যে বউ আর বাচ্চা আছে, সেটা জানা ছিল না। সত্যি ভাবলেন নাকি? এটা হলো বন্ধু বিক্রমের সঙ্গে ঐন্দ্রিলার মজা। তাঁরা বহু বছরের বন্ধু। একজন অন্যজনের সঙ্গে খুনসুটি করতেই থাকেন। এদিকে ঐন্দ্রিলার বয়ফ্রেন্ড নায়ক অঙ্কুশ কিছু কম যান না!
এই শোয়ের ঘোষণার সময় বিক্রম আর ঐন্দ্রিলা মজা করে বলেন, তাঁরা নাকি কাপল! এরপর মঞ্চে ওঠেন অঙ্কুশ। বিক্রম আর ঐন্দ্রিলাকে নিয়ে মজা করে তিনি বলেন, ‘পরকীয়া এখন ট্রেন্ডিং!’ তারপর অবশ্য বিক্রম আর ঐন্দ্রিলার শো-কে শুভেচ্ছা জানান নায়ক। এই শুটিংয়ে ঐন্দ্রিলা বেশ ব্যস্ত থাকবেন, সেটা ভালো ব্যাপার, এমনও মজা করে বলেন নায়ক। সব মিলিয়ে তিন বন্ধুর খুনসুটি ছিল চোখে পড়ার মতো। অঙ্কুশ নিজে একটা নন-ফিকশন শেষ করলেন সদ্য। অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির আগামী ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তি পাবে আগামী বছর সরস্বতী পুজোতে।