জয়েন্টের প্রথম দশে বাংলা বোর্ডের ৩ জন, ২ জন বর্ধমানের, শীর্ষে কে? রইল মেধাতালিকা, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

জয়েন্টের প্রথম দশে বাংলা বোর্ডের ৩ জন, ২ জন বর্ধমানের, শীর্ষে কে? রইল মেধাতালিকা, বাংলার মুখ

Spread the love

প্রায় চার মাস পরে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ করা হল। প্রকাশ করা হয়েছে মেধাতালিকাও। সেই মেধাতালিকা অনুযায়ী, এবার প্রথম দশে আছেন পশ্চিমবঙ্গ বোর্ডের (উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ) তিনজন। তাঁদের দু’জনই আবার পূর্ব বর্ধমানের পড়ুয়া। পশ্চিমবঙ্গ বোর্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র। পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকা

১) অনিরুদ্ধ চক্রবর্তী, ডন বসকো স্কুল (পার্ক সার্কাস, কলকাতা)।

২) দ্বিতীয় হয়েছেন সাম্যজ্যোতি বিশ্বাস, সেন্ট্রাল মডেল স্কুল (নদিয়ার কল্যাণী)।

৩) তৃতীয় হয়েছেন দিশান্ত বসু, দিল্লি পাবলিক স্কুল (রুবি পার্ক, কলকাতা)।

৪) চতুর্থ হয়েছেন অরিত্র রায়, দিল্লি পাবলিক স্কুল (রুবি পার্ক, কলকাতা)।

৫) তৃষণজিৎ দলুই, পূর্ব ইন্টারন্যাশনাল স্কুল (দুর্গাপুর)।

৬) সাগ্নিক পাত্র, মেদিনীপুর কলেজিয়েট স্কুল (মেদিনীপুর)।

৭) সম্বিত মুখোপাধ্যায়, বর্ধমান মডেল স্কুল (পূর্ব বর্ধমান)।

৮) অর্চিস্মান নন্দী, ডিএভি মডেল স্কুল (খড়্গপুর)।

৯) প্রতীক ধানুকা, দিল্লি পাবলিক স্কুল (রাজারহাট, কলকাতা)।

১০) অর্ক বন্দ্যোপাধ্যায়, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল (পূর্ব বর্ধমান)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *