Retirement-এর পরও টাকার অভাব হবে না, ঠিক কত টাকা জমালে নিশ্চিন্তে কাটবে জীবন? – Bengali News | There will be no shortage of money even after retirement. How much money should you save to live a comfortable life?
অবসর পরিকল্পনা করা অনেকেই শুরু করেন চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গেই। তা আসলে বুদ্ধিমানের মতো কাজ। কারণ ৪০ বছর পেরোনার পর যদি কেউ ভাবেন অবসরের পরের ভাবনা, তাহলে তাকে অনেক বেশি অর্থ জমাতে হবে। সেই তুলনায় কম বয়স থেকে অনেক দিন ধরে জমাতে থাকলে খুব সহজেই অবসরের প্রয়োজনীয় অর্থ জমিয়ে ফেলা যাবে।
ভারতের মতো দেশে মুদ্রাস্ফীতির হার ৬ থেকে ৭ শতাংশ। আর এমন দেশে কেউ যদি ২২ থেকে ২৭ বছরে মধ্যে চাকরি পেয়ে যায় ও তাঁর উপার্জন হয় মাসে ২০ থেকে ২৫ হাজারের সমান, তাহলে ধরে নেওয়া যায় আগামীতে তাঁর উপার্জন বছরে ১০ শতাংশ হারে বাড়তে থাকবে। আর এমন হলে বিনিয়োগের জন্য অনেকদিন সময় পাবেন ওই ব্যক্তি।
অবসরের পর মাসে অন্তত ৬০ হাজার টাকা প্রয়োজন কোনও মানুষের জীবন কাটানোর জন্য। যা আজকের দিনের ২৫ হাজার টাকার সমান। এ ছাড়াও সময়ের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির কারণে খরচ বাড়বে ও বয়স হলে বেশ কিছু খরচ লাফিয়ে বাড়ে। ফলে ৬০ বছর পেরিয়ে আরামে জীবন কাটানোর জন্য ২ কোটি ৫০ লক্ষ থেকে ৩ কোটি টাকা জমাতেই হবে।
আর এই লক্ষ্য স্থির করে আপনি যদি এগিয়ে যান ও আপনার বয়স যদি ২৫ বছর হয়, তাহলে মাসে ২ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যেতে পারে। এর সঙ্গে বার্ষিক ১০ শতাংশ স্টেপআপ করলে ৩৫ বছর পর যখন আপনার বয়স ৬০ হবে তখন আপনার কাছে ৩ কোটির বেশি টাকা থাকবে।