India-Bangladesh: দিল্লি-কলকাতায় অফিস খুলেছে আওয়ামী লিগ? দাবি ইউনূস সরকারের, শুনেই পাল্টা ভারত বলল... - Bengali News | Muhammad Yunus Led Bangladesh Interim Govt Claim Sheikh Hasina's Awami League Operating from India, External Ministry Refute Claims - 24 Ghanta Bangla News
Home

India-Bangladesh: দিল্লি-কলকাতায় অফিস খুলেছে আওয়ামী লিগ? দাবি ইউনূস সরকারের, শুনেই পাল্টা ভারত বলল… – Bengali News | Muhammad Yunus Led Bangladesh Interim Govt Claim Sheikh Hasina’s Awami League Operating from India, External Ministry Refute Claims

Spread the love

হাসিনার দল পার্টি অফিস খুলেছে ভারতে?Image Credit source: PTI

নয়া দিল্লি: শেখ হাসিনাকে বাংলাদেশের গদি থেকে উৎখাত করা হয়েছে এক বছর আগে। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এসে নিষিদ্ধ করেছে হাসিনার দল, আওয়ামী লিগকে। ছাত্র লিগও নিষিদ্ধ বাংলাদেশে। এবার ইউনূস সরকারের দাবি, বাংলাদেশে নিষিদ্ধ হওয়া এই দল নাকি ভারতে কার্যালয় খুলেছে। এই নিয়ে বুধবার ইউনূস সরকার বিবৃতি দিতেই পাল্টা জবাব দিল ভারত সরকারও। বাংলাদেশের এই ভুয়ো দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

বাংলদেশের ইউনূস সরকারের দাবি, নিষিদ্ধ আওয়ামী লিগ ভারতের নয়া দিল্লি ও কলকাতায় কার্যালয় খুলেছে। একাধিক আওয়ামী লিগ নেতাই বর্তমানে ভারতে রয়েছেন এবং এখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে। গত ২১ জুলাই তারা সভাও করেছেন। এতে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক পারস্পরিক সম্পর্ক প্রভাবিত হতে পারে।

বাংলাদেশের এই বিবৃতি পেয়েই ভারত সরকারও জবাব দিয়েছে।  বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে বলেছেন, “ভারতে আওয়ামী লিগের সদস্যদের করা কোনও বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সম্পর্কে ভারত সরকার অবহিত নয়। ভারতের আইনের সঙ্গে সঙ্গতিবিহীন কিছুও করা হচ্ছে না। ভারতের মাটি থেকে অন্য কোনও রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ ভারত সরকার অনুমোদন করে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিবৃতি দিয়েছে, তা ভুল জায়গায় পাঠানো হয়েছে।” একইসঙ্গে বাংলাদেশে দ্রুত স্বাধীন ও স্বচ্ছ নির্বাচনের আশাও প্রকাশ করেছে ভারত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *