'কেউ রাঘব বোয়াল নয়...', বাংলা ছবির মুক্তি নিয়ে কী জানালেন স্বরূপ বিশ্বাস - Bengali News | Swarup Biswas talks about bengali film release - 24 Ghanta Bangla News
Home

‘কেউ রাঘব বোয়াল নয়…’, বাংলা ছবির মুক্তি নিয়ে কী জানালেন স্বরূপ বিশ্বাস – Bengali News | Swarup Biswas talks about bengali film release

Spread the love

বাংলা সিনেমার প্রদর্শন ঘিরে বেশ কিছু অভিযোগ শোনা যেত। যেমন কিছু ছবি প্রয়োজন অনুযায়ী সিনেমা হল পাচ্ছে না বা প্রাইম টাইমে শো পাচ্ছে না, এরকম চর্চা শোনা গিয়েছে টলিপাড়ায়। এবার রাজ্য সরকার সিনেমা স্ক্রিনিং কমিটি গঠন করে দিয়েছে, এই সমস্যা সমাধানের জন্য। বৃহস্পতিবার হলো একটি বৈঠক। উপস্থিত ছিলেন তাবড় প্রযোজকরা, নায়ক দেব, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস।

বৈঠক শেষে টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস TV9 বাংলাকে জানালেন, ”ছবি মুক্তির ক্ষেত্রে কেউ রাঘব বোয়াল নয় বা কেউ চুনোপুটি নয়। বহু তাবড় অভিনেতার ছবিও ফ্লপ হয়। কে রাঘব বোয়াল তা ঠিক করেন দর্শকরা। সকলে যাতে ভালো শো পায়, সেই ব্যাপারেই আমাদের আলোচনা এগিয়েছে। দুর্গাপুজোতে চারটে বাংলা ছবি মুক্তি পাবে। তারপর দিওয়ালি আবার উত্‍সবের মরসুম। কিন্তু দিন পনেরোর মধ্যেই দুর্গাপুজোর ছবিগুলোকে হল থেকে সরিয়ে দিলে ঠিক হবে না। এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছে।”

বড়দিনে কোন-কোন ছবি মুক্তি পাবে, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরূপ। তিনি বলেন, ”আমরা আলোচনা করে দেখলাম, সারা বছরে মোটামুটি আটটি উত্‍সব আছে, যখন বাংলা ছবি বেশি দেখেন দর্শকরা। একজন বড় প্রযোজক এমন দু’ টো উত্‍সবে ছবি আনলে ঠিক হবে কিনা, সেই ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

বাংলা ছবির শো পাওয়া নিয়ে বা লড়াই নিয়ে যে জটিলতায় সমস্যায় পড়তেন সিনেমা হল মালিকরা, তাঁদের মুখেও এবার হাসি ফুটবে। সামগ্রিকভাবে বাংলা ছবির উন্নতি হবে এতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *