TMC MPs Attacked: সংসদে শতাব্দী রায়-মিতালী বাগের উপরে হামলার অভিযোগ, সুকান্ত বললেন 'ভিকটিম কার্ড প্লে করছে' - Bengali News | TMC MP Mitali Bag, Satabdi Roy Alleges Attack by Kiren Rijiju, Ravneet Singh Bittu, BJP Says They are Playing Victim Card - 24 Ghanta Bangla News
Home

TMC MPs Attacked: সংসদে শতাব্দী রায়-মিতালী বাগের উপরে হামলার অভিযোগ, সুকান্ত বললেন ‘ভিকটিম কার্ড প্লে করছে’ – Bengali News | TMC MP Mitali Bag, Satabdi Roy Alleges Attack by Kiren Rijiju, Ravneet Singh Bittu, BJP Says They are Playing Victim Card

Spread the love

বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ মিতালী বাগের।Image Credit source: TV9 বাংলা

নয়া দিল্লি: লোকসভায় বিল পেশ করা কেন্দ্র করে ধুন্ধুমার। সংসদের ভিতরে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। তাদের বিরুদ্ধে উপরে হামলার অভিযোগ। বুধবার, ২০ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করছিলেন, তখন ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। সেই সময়ই তৃণমূল সাংসদদের বিরুদ্ধে হামলার অভিযোগ।

অভিযোগ, তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়, মিতালি বাগের উপরে হামলা করা হয়। বিজেপি সাংসদ কিরণ রিজিজু এবং রভনীত সিং বিট্টু হেনস্থা করেছে বলে অভিযোগ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার একদম প্রথম সারিতে বসেন। বুধবার সংবিধান সংশোধনী বিল পেশ করার সময় বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের আসন ছেড়ে পিছনের আসনে গিয়ে বিল পেশ করতে হয়। তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায় ও মিতালী বাগ অভিযোগ করেছেন যে বিক্ষোভ দেখানোর সময় তাদের উপরে হামলা করেন কিরণ রিজিজু এবং রভনীত সিং বিট্টু।

মিতালী বাগ বলেন,”আমরা ওয়েলে নেমে প্রতিবাদ করছিলাম। শান্তিপূর্ণভাবেই স্লোগান দিচ্ছিলাম। সেই সময় রভনীত সিং বিট্টুজিরা মহিলা সাংসদদের একদম সামনে চলে আসেন”। তৃণমূল সাংসদ নিজের হাতে ছড়ে যাওয়া অংশও দেখান।

তিনি বলেন, “প্রথমে আবু তাহেরকে ধাক্কা মারেন। তারপর শতাব্দীদি, আমার সামনে এসে ধাক্কা মারেন। বিজেপির মহিলা বিদ্বেষ প্রমাণ হয়ে যাচ্ছে। কীভাবে আমায় ধাক্কা মারা হয়েছে, আমাদের প্রাণের ভয় হচ্ছে। মহিলাদের টার্গেট করা হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান যে বিক্ষোভ দেখানোর সময় কেন্দ্রীয় মন্ত্রীদের দিকে ধেয়ে এসেছিলেন বিরোধী সাংসদরা, তারাও পাল্টা স্লোগান দেন। কিন্তু কাউকে আক্রমণ করা হয়নি। মহুয়া মৈত্র স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে কাগজ ছুড়ে মেরেছেন। এই কাজের জন্য তাঁর শাস্তি হতে পারে। সেই শাস্তি থেকে বাঁচতেই তৃণমূল ‘ভিকটিম কার্ড প্লে’ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *