Bangladesh Infiltration: উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা-ইয়াবা, কত অনুপ্রবেশ হয়েছে, সংখ্যাগুলো সামনে আনল কেন্দ্র - Bengali News | Union Home ministry reveals how much infiltration and drug Seizure happened in India Bangladesh border - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Infiltration: উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা-ইয়াবা, কত অনুপ্রবেশ হয়েছে, সংখ্যাগুলো সামনে আনল কেন্দ্র – Bengali News | Union Home ministry reveals how much infiltration and drug Seizure happened in India Bangladesh border

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন ধরে। শুধুমাত্র অনুপ্রবেশ নয়, গরু থেকে মাদক পাচার সহ একাধিক অপরাধের চক্র চলে এই সীমান্ত জুড়ে। বারবার সামনে আসে অভিযোগ, তৎপর থাকতে হয় প্রশাসনকে। গত কয়েক বছরে সীমান্তের পরিস্থিতি ঠিক কেমন রয়েছে, কত অনুপ্রবেশ হচ্ছে, কীভাবে পাচার চলছে, কোথায় প্রাচীর দেওয়া যাচ্ছে না, সেই সব হিসেব প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

মূলত ২০২৩ থেকে ২০২৫-এর মধ্যে কত অনুপ্রবেশ হয়েছে, সেই তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

২০২৩-এ অনুপ্রবেশকারীর সংখ্যা ১৫৪৭, ২০২৪-এ ১৬৯৪ ও ২০২৫-এ ৭২৩ জনকে আটক করা হয়েছে।

২০২৩-এ ৪৯৮৮ কেজি, ২০২৪-এ ৩১৪৫ কেজি ও ২০২৫-এর জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে ৫৭২৯ কেজি মাদক উদ্ধার করা হয়েছে।

পাচার হওয়ার আগেই উদ্ধার হয়েছে বহু গবাদিপশুকে। ২০২৩-এ সেই সংখ্যাটা ছিল ৮৬১৪, ২০২৪-এ ৮৬৪৮ ও ২০২৫-এর প্রথম ৭ মাসে সেই সংখ্যাটা ২৮৮৬।

উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেটও। ২০২৩-এ ৫১৮৮২, ২০২৪-এ ৮৬৭৪৭, ২০২৫-এ ৩৬৪৪০ টি ট্যাবলেট উদ্ধার হয়। একইভাবে পরপর তিন বছরে যথাক্রমে ২১০৪০৭, ৩০৩৪৮০ ও ২১০৬০৬টি ফেনসিডিল উদ্ধার হয়েছে সীমান্ত এলাকা থেকে। সোনা পাচারের ঘটনাও কম ঘটেনি। গত ৭ মাসে সোনা উদ্ধার হয়েছে ২০.৮৭৬ কেজি, গত বছর ১৮৮.১৪২ কেজি ও ২০২৩-এ ১৬৬.৮১০ কেজি সোনা উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *