গোটা দেশের Data জমা থাকবে Kolkata-য়, বাংলায় বাড়বে কাজের সুযোগ! - 24 Ghanta Bangla News
Home

গোটা দেশের Data জমা থাকবে Kolkata-য়, বাংলায় বাড়বে কাজের সুযোগ!

গোটা দেশের Data জমা থাকবে Kolkata-য়, বাংলায় বাড়বে কাজের সুযোগ!

ডেটা সেন্টার তৈরির জন্য কি আদর্শ গন্তব্য কি কলকাতা? এর উত্তরে হ্যাঁ বলছে Ctrl S বা কন্ট্রোল-এস ডেটাসেন্টারস লিমিটেড। কলকাতার নিউটাউনের সিলিকন ভ্যালিতে তাদের প্রথম ডেটা সেন্টারের উদ্বোধন করল এই সংস্থা। এ ছাড়াও আরও অনেক সংস্থাই এখানে ডেটা সেন্টার তৈরি করতে চলেছে বলেই জানা গিয়েছে।

নিউটাউনে ৫.৬ একর জমির উপর তৈরি হয়েছে ১৬ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন এই ডেটা সেন্টারটি। যদিও এর প্রাথমিক পর্যায়ের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। Ctrl S নামের এই সংস্থা জানিয়েছে আগামী ২০৩০ সালের মধ্যে আরও ২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগে এই ডেটা সেন্টারের ক্ষমতা বাড়িয়ে ৬০ মেগাওয়াট করা হবে। এখানে প্রায় ৪০০ কর্মস্থানের আশা করছে এই সংস্থা।

Ctrl S আশা করছে এই ডেটা সেন্টারের পরবর্তী পর্যায়ের এই কাজ ২০২৭ সালের মধ্যেই শেষ হয়ে যাবে। আর সেই সময়ের মধ্যেই এই ডেটা সেন্টার চিরাচরিত শক্তির ব্যবহার ছেড়ে অচিরাচরিত শক্তির ব্যবহারের দিকে এগিয়ে যাবে বলেই আশা করছে সংস্থা। উল্লেখ্য, ডেটা সেন্টারগুলো প্রচুর পরিমাণে বিদ্যুৎ ও জল ব্যবহার করে। এই ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখতে জলের ব্যবহার করা হয়।

ভারতীয়দের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে ডেটার (তথ্য) ব্যবহারও বাড়ছে। এই তালিকায় প্রথম ৩-র মধ্যেই রয়েছে আমাদের মাতৃভূমি। আর এর প্রধান কারণ ভারতে ইন্টারনেটের ব্যবহারও বাড়ছে হু হু করে। ইউপিআই, একাধিক ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার, ই-কমার্স ও ক্যুইক কমার্সের দারুণ বৃদ্ধি ভারতের মতো দেশেও ডেটা সেন্টারের প্রয়োজনীয়তাকে বাড়িয়ে তুলছে।

কিন্তু এই রাজ্যে, বিশেষত কলকাতার সিলিকল ভ্যালিতেই ডেটা সেন্টার তৈরি নিয়ে কেন এত খুশি Ctrl S নামের এই সংস্থা? সংস্থা বলছে কলকাতায় ডেটা সেন্টার তৈরির জন্য নেওয়া জমির স্ট্যাম্প ডিউটি ১০০ শতাংশ ছাড় দিয়েছে রাজ্য। এ ছাড়াও প্রথম ৫ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে বিদ্যুতের বিলেও। আর সেই কারণেই আগামীতে আরও ডেটা সেন্টার তৈরি হবে কলকাতায়, আশা করছেন বিশেষজ্ঞরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *