Tv9 Festival of India 2025: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোকে স্মরণীয় করে তুলতে আসছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ২০২৫ - Bengali News | TV9 Festival of India 2025 is coming to make Durga Puja, the best festival of Bengalis, memorable - 24 Ghanta Bangla News
Home

Tv9 Festival of India 2025: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোকে স্মরণীয় করে তুলতে আসছে TV9 ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ২০২৫ – Bengali News | TV9 Festival of India 2025 is coming to make Durga Puja, the best festival of Bengalis, memorable

Spread the love

আসছে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’-র তৃতীয় সংস্করণ। এর আগে রাজধানীর বুকে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’দুবারই মানুষের আন্তরিক ভালবাসা পেয়েছে। এবার আরও জাঁকজমকের সঙ্গে আয়োজিত হতে চলেছে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’-র তৃতীয় সংস্করণ। পাঁচ দিন ধরে চলছে সাংস্কৃতিক মহোৎসব। যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত, মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে।

টিভি৯ নেটওয়ার্কের চিফ অপারেটিং অফিসার কে বিক্রম বলেন, “টিভি৯ গোটা ভারতকে ছুঁয়ে যায়। উৎসবের মতো দেশকে একসূত্রে বাঁধার শক্তি অন্য কিছুতে নেই। ভারত সত্যি উৎসবের রাজধানী, আর টিভি৯ গর্বের সঙ্গে তুলে ধরছে এই ঐক্যের আবেগ। এবারের সংস্করণে আমরা উদযাপনের মাত্রা অনেকটাই বাড়িয়েছি। এই বিষয়ে নিশ্চিত যে দিল্লি-এনসিআরের মানুষ আরও উচ্ছ্বাসের সঙ্গে এই মহোৎসবকে আপন করে নেবেন।”

কী কী বিশেষ চমক থাকছে উৎসবে?

ভারতের গৌরবময় ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন—সংগীতপ্রেমী, খাদ্যরসিক, শপিং কিংবা সংস্কৃতিপ্রেমী—সবার জন্য থাকছে কিছু না কিছু।

এ বছরের উৎসবের মূল আকর্ষণ হল ভারতের সবচেয়ে প্রিয় আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাঞ্জলি—দুর্গাপুজো। দেখতেপাবেন দিল্লির সবচেয়ে উঁচু দুর্গাপূজা প্যান্ডেল। থাকবে মনোমুগ্ধকর সাজসজ্জা। তাই বলে আচার-অনুষ্ঠানে কোন ছেদ পরবে না।

সন্ধ্যা নামতেই মঞ্চ মাতাবে দেশের শীর্ষস্তরের শিল্পীরা। বলিউড হিট থেকে শুরু করে লোকসংগীতের জাদু, ফিউশনের নান্দনিকতা থেকে ইন্ডি বিটসের ছন্দ—সব পাবেন এক ছাদের তলায়। থাকবে লাইভ গরবা ও দান্ডিয়া খেলার সুযোগ।

হস্তশিল্প থেকে হাই-স্ট্রিট ফ্যাশন, লাইফস্টাইল, ডেকর, বিউটি, টেক থেকে আন্তর্জাতিক কালেকশন—সবই পাওয়া যাবে এখানকার স্টলে। কাশ্মীর থেকে কন্যাকুমারী—দেশজুড়ে নানা প্রদেশের নানা পদ একসঙ্গে হাজির হবে এই মহোৎসবে। খাবারের স্বাদে ভরে উঠবে মন-প্রাণ! শিশু ও তরুণ-তরুণীদের জন্য থাকবে ওয়ার্কশপ, গেমস, কনটেস্ট, আর্ট কর্নার সহ আরও নানা রকমের আকর্ষণ। উৎসব চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি।

আরও আপডেট জানতে ক্লিক করুন এই লিঙ্কে – https://www.tv9festivalofindia.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *