Malda: মালদহে এবার ভরা বাজারে স্কুলপড়ুয়াকে লক্ষ্য করে 'গুলি', অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ - Bengali News | Malda School student shot at in crowded market in Malda, accused is close to Trinamool - 24 Ghanta Bangla News
Home

Malda: মালদহে এবার ভরা বাজারে স্কুলপড়ুয়াকে লক্ষ্য করে ‘গুলি’, অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ – Bengali News | Malda School student shot at in crowded market in Malda, accused is close to Trinamool

Spread the love

বাঁ দিকে অভিযুক্ত, ডান দিকে আক্রান্তImage Credit source: TV9 Bangla

মালদহ: মালদহে আবার গুলি! এবার গুলিবিদ্ধ কোনও রাজনৈতিক নেতা নন, দ্বাদশ শ্রেণির এক ছাত্র। এক পড়ুয়াকে ভরা বাজারে গুলি করার অভিযোগ। কাঠগড়ায় রাজা শেখ নামে এক ব্যক্তি। তিনি তৃণমূল ঘনিষ্ঠ, এলাকায় তাঁর প্রচণ্ড দাপট বলেও জানা গিয়েছে। ভয়ঙ্কর ঘটনা মালদহের মোথাবাড়ির পঞ্চানন্দপুর বাজারে। জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রের নাম আব্দুল শাহিদ।

জানা দিয়েছে, আব্দুল বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বের হন তিনি। বাজারে যাবেন বলেই বেরিয়েছিলেন। পঞ্চানন্দপুর বাজারে পৌঁছতেই রাজা শেখে নামে ওই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। শাহিদের বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাহিদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, রাজা শেখ তৃণমূল ঘনিষ্ঠ। এলাকায় তাঁর প্রচণ্ড দাপট। কিন্তু তিনি ঠিক কী কারণে আব্দুলকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।

মালদহে এর আগে একাধিক গুলিচালনার অভিযোগ উঠেছে, তাতে বারবারই কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর হামলা চলেছে। গুলি করে খুনের অভিযোগ উঠেছে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকেও। একাধিকবার মালদহের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়ে। কিন্তু স্কুলপড়ুয়াকে কেন ভরা বাজারে গুলি করা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। কারণ রাজা শেখের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবার। তারপরও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। এমনকি তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়নি এখনও পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *