বদলায়নি Repo Rate, তাও আপনাকে Home Loan-এর জন্য গুনতে হতে পারে বাড়তি টাকা! – Bengali News | Even Though The Repo Rate of Reserve Bank Of India Has Not Changed, You May Have to Pay Extra for Your Home Loan of SBI!
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।Image Credit source: Getty Image
চলতি বছরেই ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে তার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে হোম লোনের সুদের হারও। কিন্তু হঠাৎই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হোম লোনের সুদের হারে বদল। প্রায় ২৫ বেসিস পয়েন্ট বেড়ে গেল এই ব্যাঙ্কের সুদের হার!
এতদিন হোম লোনের ক্ষেত্রে ৭.৫০ থেকে ৮.৪৫ শতাংশের মধ্যে কোন দিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু ১ অগস্ট থেকে পরিবর্তিত নিয়মে বেড়ে গিয়েছে সুদের হার। তবে এই সুদের হার বেড়েছে ফ্লোটিং রেটে যাঁদের লোন, তাঁদের জন্য।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে হোম লোনের ক্ষেত্রে বর্তমানে ৭.৫০ থেকে ৮.৭০ শতাংশ সুদের হার ঠিক করেছে তারা। অর্থাৎ সুদের নিম্নসীমা একই রয়েছে। বেড়েছে শুধুমাত্র সুদের ঊর্ধ্বসীমা।
অগস্টে মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট একই রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। আর আরবিআই রেপো রেট না বাড়ানোয় মনে করা হয়েছিল অন্তত হোম লোনের সুদের হারও একই থাকবে। কিন্তু সেই আসার কার্যত জল ঢেলে হোম লোনে সুদের হার বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।