Dhupguri: সাঁইসাঁই করে যাচ্ছিল লরি, ভিতরেই ছিল 'রহস্য', পুলিশ প্লাস্টিক তুলতেই চোখ কপালে উঠল - Bengali News | Firecrackers recover from dhupguri Jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Dhupguri: সাঁইসাঁই করে যাচ্ছিল লরি, ভিতরেই ছিল ‘রহস্য’, পুলিশ প্লাস্টিক তুলতেই চোখ কপালে উঠল – Bengali News | Firecrackers recover from dhupguri Jalpaiguri

লরির ভিতর থেকে কী উদ্ধার? Image Credit source: Unsplash

ধূপগুড়ি: সামনেই পুজো। ধীরে-ধীরে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। প্যান্ডেল বাঁধার কাজ চলছে। আর উৎসবের ঠিক আগে-আগেই কার্যত বড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। বিশেষ অভিযানে এক কোটি টাকারও বেশি মূল্যের বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেফতার হয়েছে এক লরি চালক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গোপন সূত্রে খবর আসে কলকাতা থেকে বিপুল পরিমাণ শব্দবাজি ধূপগুড়ি ও বীরপাড়া উদ্দেশ্যে আনা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে পৌর বাস টার্মিনাস সংলগ্ন সার্ভিস রোডে নজরদারি চালায় ধূপগুড়ি থানার পুলিশ। সন্দেহ হওয়ায় একটি প্লাস্টিক ঢাকা লরিকে আটক করা হয়। তল্লাশি চালাতেই চোখ কপালে উঠে যায় পুলিশ আধিকারিকদের।

জানা যাচ্ছে, লরিটি ভর্তি ছিল কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ শব্দবাজি। গাড়িতে থাকা চালককে নথি দেখানোর নির্দেশ দেওয়া হলেও তিনি কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই গাড়ি ও বাজি বাজেয়াপ্ত করা হয়। চালক দীনেশ যাদবকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি নদিয়ার হরিণঘাটায়।

রবিবার ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা সাংবাদিক বৈঠকে জানান, “গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযানে নামা হয়েছিল। তল্লাশিতে এক কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। গ্রেফতার হওয়া লরি চালককে আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *