Cooking Tips: পাঁঠার মাংস ঠিকমতো সেদ্ধ হতে চায় না? এই ৪ টোটকাতেই হবে সমস্যার সমাধান - Bengali News | How to properly cook Mutton, here check tips - 24 Ghanta Bangla News
Home

Cooking Tips: পাঁঠার মাংস ঠিকমতো সেদ্ধ হতে চায় না? এই ৪ টোটকাতেই হবে সমস্যার সমাধান – Bengali News | How to properly cook Mutton, here check tips

পাঁঠার মাংস ঠিকমতো সেদ্ধ হতে চায় না? এই ৪ টোটকাতেই হবে সমস্যার সমাধানImage Credit source: Pinterest

উইকেন্ডে অনেকে জমিয়ে মটন কষা রাঁধেন। পাঁঠার মাংস রান্না করার সময় মশলাপাতির পরিমাণ এক্কেবারে ঠিকঠাক হলেও অনেক সময় মাংস ভাল সেদ্ধ হয় না। বাড়িতে ধরুন অতিথি এসেছে। বানিয়েছেন পাঁঠার মাংস। আর যদি এমন সময় দেখেন মাংস ঠিকমতো সেদ্ধ হয়নি, সেটা হয়েছে ছিবড়ের মতো, তা হলে পড়ে মাথায় হাত। কয়েকটি সহজ টিপস মানলেই মটন হবে একেবারে সু-সেদ্ধ। জেনে নিন সেই টিপসগুলি।

মটন সু-সেদ্ধ করার জন্য কোন কোন টোটকা কাজে লাগাবেন?

১) বাজার থেকে পাঁঠার মাংস কেনার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, পাঁঠার পায়ের দিক থেকে মাংস যেন কেটে দেওয়া হয়। আসলে ওই মাংসই সুস্বাদু হয়। পাশাপাশি এটি সহজে সেদ্ধ হয়।

২) পাঁঠার মাংস সু-সেদ্ধ করতে চাইলে অনেকটা আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কমপক্ষে ৭-৮ ঘণ্টা মাংস ম্যারিনেট করে রাখা ভাল। মাংস সেদ্ধ হতে সময় লাগেই। যদি আগে থেকে ম্যারিনেট করে রাখেন, তা হলে সেদ্ধ হতে সুবিধা হয়। তবে ম্যারিনেট করার সময় কী কী জিনিস দিচ্ছেন, সেটার উপরও নির্ভর করে মাংস কতটা নরম হচ্ছে। ম্যারিনেটের সময় দই দিতে হবে। এ ছাড়া কাঁচা পেঁপে বাটা, নুন, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করতে পারেন। যত অ্যাসিডিক খাবার দিয়ে ম্যারিনেট করা হবে, মাংসও ততই নরম হবে। আসলে ম্যারিনেশনে রয়েছে যত কামাল। কারণ ম্যারিনেশন যত ভাল হবে, তত তাড়াতাড়ি মাংসের ফাইবার পেশি ভাঙবে। সেইসঙ্গে কা খেতেও রসাল হবে।

৩) অনেক সময়ে অনেকের মাংস ম্যারিনেট করার পর্যাপ্ত সময় থাকে না। এমন সময় চেষ্টা করতে হবে অন্তত এক ঘণ্টা মাংসে নুন মাখিয়ে রাখতে। যত বেশিক্ষণ পারবেন, ম্যারিনেশন করা ভাল। রান্নার আগে বাড়তি নুন ধুয়ে ফেলতে হবে। এমনটা করলে মাংস ভাল সেদ্ধ হবে।

৪) হাতে অনেকটা সময় নিয়ে মটন রান্না করতে হবে। যদি ঘণ্টা তিনেক সময় পেয়ে যান হাতে, তা হলে অল্প আঁচে মটন কষাতে পারেন। এমনটা করলে মটন সবচেয়ে নরম হবে। এটা না করতে চাইলে ঘণ্টা খানেক কড়াইয়ে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিতে পারেন। এরপর ৪-৫টি সিটি দিয়ে নিন। প্রথম সিটিটা বেশি আঁচে থাকাকালীন যেন পড়ে। তার পর আঁচ কমিয়ে দিতে হবে। যদি অন্তত ১৫ মিনিট কুকারে মাংস রাখেন, তা হলে তা সু-সেদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *