Betel Leaf: খাওয়ার পর পান না খেলে হয় না? ভাল না মারাত্মক ক্ষতিকারক? - Bengali News | What happens if you consume Betel Leaf everyday - 24 Ghanta Bangla News
Home

Betel Leaf: খাওয়ার পর পান না খেলে হয় না? ভাল না মারাত্মক ক্ষতিকারক? – Bengali News | What happens if you consume Betel Leaf everyday

Spread the love

ভারতীয়দের মধ্যে খাওয়ার পর পান খাওয়ার প্রচলন বহু পুরনো। বিশেষত অতিথি আপ্যায়নে এই জিনিসটি অপরিহার্য। অনেকেই আবার প্রতিদিন খাওয়ার পর পান খান। বিশেষত মা-ঠাকুমাদের মধ্যে এই অভ্যাস ছিল খুবই সাধারণ। পান না খেলে অনেকের খাওয়াটাই সম্পূর্ণ হয়। এই অভ্যাস আসলে কতটা ভাল, কতটা ক্ষতিকর?

খাওয়ার পর পান খাওয়ার বেশ কিছু উপকারিতা আছে –

১. হজমে সহায়ক – পান পাতায় বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল থাকে, যা খাবার হজমে সাহায্য করতে পারে। বিশেষত মশলাদার ও ভারী খাবারের পর পান খেলে অনেকের অস্বস্তি কমে।

২. মুখের দুর্গন্ধ দূরীকরণ – খাওয়ার পর মুখে গন্ধ হতে পারে। পান চিবোলে লালার স্রাব বাড়ে, ফলে মুখ পরিষ্কার হয় এবং কিছুটা দুর্গন্ধও কমে।

৩. মুখের জীবাণুনাশক – পান পাতায় প্রাকৃতিক জীবাণুনাশক গুণ আছে, যা মুখের জীবাণু কমাতে সাহায্য করতে পারে।

ক্ষতিও করে –

প্রতিদিন খাওয়ার পর পান খাওয়ার কিছু ঝুঁকিও রয়েছে, বিশেষত যদি পানের সঙ্গে সুপারি, চুন বা তামাক মেশানোর অভ্যাস থাকে তাহলে তো আরও বেশি।

১. সুপারি-তামাক থাকলে – পান সুপারি বা জর্দা দিয়ে খাওয়া হলে মুখের ক্যানসারের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়। গবেষণায় প্রমাণিত হয়েছে, নিয়মিত সুপারি বা তামাক খাওয়া ওরাল ক্যানসারের অন্যতম প্রধান কারণ।

২. মুখের সমস্যা – চুন মেশানো পান দীর্ঘদিন খেলে মাড়ি শক্ত হয়ে যেতে পারে, দাঁত হলুদ হয়ে যায় এবং মুখ শুকনো লাগে।

৩. হজমে সমস্যা – অতিরিক্ত পান খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে হজমে সমস্যা হতে পারে।

৪. আসক্তি – নিয়মিত পানের অভ্যাস অনেককে আসক্ত করে ফেলে। ফলে সুপারি বা তামাক ছাড়া পান অসম্পূর্ণ লাগে এবং ধীরে ধীরে ক্ষতির মাত্রা বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *