জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে নামল হড়পা বান, ধুয়ে গেল লঙ্গর, বহু প্রাণহানির আশঙ্কা - Bengali News | Cloudburst in Jammu Kashmir's Kishtwar, Langar Washed Away in Flash Flood, Death Feared - 24 Ghanta Bangla News
Home

জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে নামল হড়পা বান, ধুয়ে গেল লঙ্গর, বহু প্রাণহানির আশঙ্কা – Bengali News | Cloudburst in Jammu Kashmir’s Kishtwar, Langar Washed Away in Flash Flood, Death Feared

Spread the love

হড়পা বান জম্মু-কাশ্মীরে।Image Credit source: X

শ্রীনগর: উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, তার জেরে নামল হড়পা বান। ধুয়েমুছে গেল একটা লঙ্গর। বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ দিন জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় পাদ্দার সোতি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নামে। কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের চোসিতি এলাকায় মেঘভাঙা বৃষ্টি নেমেছে, যার কারণে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মাচেইল মাতার যাত্রা এখান থেকেই শুরু হয়। উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।

কিস্তওয়ারের ডেপুটি কমিশনার জানান, হড়পা বানে লঙ্গরখানা ভেসে গিয়েছে। প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, তবে এখনও হতাহতের সংখ্য়া সরকারিভাবে জানা যায়নি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং ইতিমধ্যেই পরিস্থিতির খোঁজ নিয়েছেন।

শ্রীনগরের মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, আজ দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝড়, বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। কুপওয়াড়া, বারামুল্লা, বান্দিপোরা, শ্রীনগর, গান্দেরবাল, পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, জম্মু, উধমপুর, জম্মু, ডোডা ও কিস্তওয়ারে ভারী বৃষ্টিপাত হবে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল ধরালী গ্রাম। বহু মানুষের প্রাণহানি হয়েছে। আহতও হন অনেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *