ঘরের এই দিকে ঘড়ি রেখে বিপদ ডাকছেন না তো! সংসারে নেমে আসবে অন্ধকার – Bengali News | Did you know this wrong decision regarding clock mount can damage your positivity
সময় বয়ে চলে যায় নিজের ছন্দে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও বদলে ফেলা একটি যুগের অভ্যাস। তবে ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে না চললেই বিপদ। আর বর্তমানে নানামাপের, নানা স্টাইলের ঘড়ি বসানোর ট্রেন্ডস শুরু হয়েছে বাড়িতে। ঘরের দেওয়ালের সঙ্গে মানানসই, নিজের মনের মতো ঘড়ির চাহিদা বাড়ছে। আর যদি বাস্তুতে বিশ্বাস করেন, তাহলে ঘড়ি কোথায় রাখবেন, কীভাবে রাখবেন, তা নিয়ে উল্লেখযোগ্য টিপস দেওয়া রয়েছে। ঘড়ির জন্য বাস্তু টিপস বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দেওয়ালে ঝুলানো ঘড়ি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। কথিত আছে যে ঘড়ি বাড়ির আর্থিক অবস্থার সঙ্গে যুক্ত। বাড়িতে বা অফিসে একটি ঘড়ি রাখা হলে, বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত।
কোন কোন বিষয় মাথায় রাখা রাখবেন?
-ভুল করেও ঘরের দক্ষিণ দিকে ঘড়ি রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে, এই বিশেষ দিকটিকে ঘড়ির জন্য অশুভ বলে মনে করা হয়। কারণ এটিকে যমরাজের প্রিয় দিক বলে ধরা হয়। বিশ্বাস করা হয় যে এদিকে ঘড়ি রাখলে ব্যবসার পথে বাধা আসে।
-ঘড়িকে মানুষের জীবনের অগ্রগতির সঙ্গে যুক্ত হতে দেখা যায়। থমকে বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি জীবনে অনেক ধরনের বাধা সৃষ্টি করে। বাস্তুশাস্ত্র অনুসারে, ভাঙা, নষ্ট বা বন্ধ ঘড়ি বাড়িতে রাখা উচিত নয়। বাড়িতে সময়ে সময়ে ঘড়ি পরিষ্কার করুন।
-বাস্তু অনুসারে, ঘড়ির আকৃতি সবসময় গোলাকার হওয়া উচিত। বাড়ির পরিবেশ সুস্থ রাখার জন্য ভাল।
অন্যান্য টিপসও মাথায় রাখুন…
বাড়ির প্রধান ফটকের উপরে ঘড়ি রাখবেন না।
বন্ধ ঘড়ি সময়মত মেরামত করুন।
ঘরে খারাপ বা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না।
ঘড়ি কখনওই কাউকে উপহার দেওয়া উচিত নয়।
ঘড়ির সময় এগিয়ে বা পিছনে থাকলে তা দ্রুত সংশোধন করুন।
ঘড়ির কাঁটা সামনে বা পিছনে সেট করবেন না।