Balurghat: উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার হল বাংলাদেশে, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেহ হস্তান্তর - Bengali News | Balurghat Body of high school student recovered in Bangladesh! - 24 Ghanta Bangla News
Home

Balurghat: উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার হল বাংলাদেশে, ফ্ল্যাগ মিটিংয়ের পর দেহ হস্তান্তর – Bengali News | Balurghat Body of high school student recovered in Bangladesh!

Spread the love

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার হল বাংলাদেশে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি বর্ডার দিয়ে মৃত পড়ুয়ার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যেখানে বালুরঘাট থানার পাশাপাশি উপস্থিত ছিল বাংলাদেশ পুলিশ বিএসএফ ও বিজিবি। দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং করার পর দেহ তুলে দেওয়া হয়।  কান্নায় ভেঙে পড়েন পরিবারের পরিজনরা। এদিন বিকেলে দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। এদিকে ঘটনায় নদীতে স্নান করার সময় থাকা বন্ধুদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা।

জানা গিয়েছে, গত রবিবার বিকেলে বালুরঘাট আত্রেয়ী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তলিয়ে যায় কৃতিমান বর্মন বছর আঠেরোর ওই পড়ুয়া। বাড়ি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে। তবে তারা দীর্ঘদিন ধরে উত্তমাশা এলাকায় ভাড়া বাড়িতে থাকে। গত দুদিন আত্রেয়ী নদীর সর্বত্র খুঁজে তার কোন খোঁজ পাওয়া যায়নি।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আত্রাই নদীর পেত্নীতলা থেকে তার দেহ উদ্ধার হয়। গতকাল রাতেই বালুরঘাট থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর  দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *