Osteoarthritis: অস্টিও আর্থ্রাইটিসে ভুগছেন? কোন কোন খাবার খেলে কমে যন্ত্রণা? – Bengali News | Foods that will help to cure and fight with osteoarthritis
অস্টিও আর্থ্রাইটিস হাড়ের দীর্ঘস্থায়ী রোগ। হাঁটু, কোমর, হাত বা শরীরের অন্যান্য জয়েন্টে কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। ফলে জয়েন্টে ব্যথা, ফোলা, শক্ত হয়ে যাওয়া, চলাচল করতে অসুবিধা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সঠিক খাদ্যাভ্যাস। সেই ক্ষেত্রে রোগটি পুরোপুরি সারাতে না পারলেও, কিছু খাবার নিয়মিত খেলে প্রদাহ কমতে পারে। রইল তেমন খাবারের হদিশ।