International trade: ডলারের ‘দাদাগিরি’ শেষ, ভারতীয় মুদ্রাতেই আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে পদ সিদ্ধান্ত RBI-র – Bengali News | India defies Donald Trump’s Dollar diktat to accelerate rupee settlements for international trade
নয়াদিল্লি: থেকে থেকেই হুঙ্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে ভারত কেন এখনও তেল কিনছে, কখনও তা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। কখনও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা করছেন। কিন্তু, ভারত যে আমেরিকার ‘দাদাগিরি’ বরদাস্ত করবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। এবার আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেন নিয়ে বড় পদক্ষেপ করল ভারত। আন্তর্জাতিক বাণিজ্য যাতে ভারতীয় মুদ্রায় লেনদেন করা যায়, তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্কগুলিকে বিদেশি ব্যাঙ্কের জন্য স্পেশাল রুপি ভসট্রো অ্যাকাউন্ট(SRVA) খোলার অনুমতি দিল। এর জন্য আগে থেকে RBI-র অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়ে দিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভারতীয় মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন বাড়বে।
