'ঐশ্বর্যের মতো স্ত্রী ঈশ্বরের আশীর্বাদ', অভিষেকের সামনে কে বলেন এই কথা? - Bengali News | What aishwarya rai bachchan did when abhishek bachchan get angry - 24 Ghanta Bangla News
Home

‘ঐশ্বর্যের মতো স্ত্রী ঈশ্বরের আশীর্বাদ’, অভিষেকের সামনে কে বলেন এই কথা? – Bengali News | What aishwarya rai bachchan did when abhishek bachchan get angry

Spread the love

তাঁরা নাকি আলাদা হয়ে যাচ্ছেন। এমন একটি গুঞ্জন রটে গিয়েছিল গত এক বছরেরও বেশি সময় ধরে  বলি অন্দরে। কিন্তু তা নিয়ে একবারের জন্যেও মুখ খোলেননি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। এই গুঞ্জনের পরপরই তাঁদের নানা অনুষ্ঠান ও টকশোয়ের বিভিন্ন ভিডিয়ো ক্লিপিং ভাইরাল হয়েছে নেটমহলে। সে রকমই একটি ভাইরাল ভিডিয়োতে ঐশ্বর্যকে বলতে শোনা যায়, স্বামীর সঙ্গে ঝগড়া হলে তিনি করেন।

কপিল শর্মার জনপ্রিয় টক শো ‘দ্য কপিল শর্মা শো’-এ বহুবার গিয়েছেন ঐশ্বর্য। একবার কপিল তাঁকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, অভিষেকের সঙ্গে ঝগড়া হলে পরিস্থিতি কোন জায়গায় যায়? বিরাট সোফায় বসা সিধুর তৎক্ষণাৎ সংযোজন, “কী আবার হয়, অভিষেকই সরি বলেন!” এই উত্তর শুনে চুপ থাকতে পারেননি রাই সুন্দরী। বলেই বসেন, “আমিই সরি বলি প্রত্যেকবার এবং ঝামেলা মিটিয়ে নিই।”

বিশ্বসুন্দরীর থেকে এমন এক উত্তর একেবারেই আশা করেননি কপিল। তিনি অস্ফুটে বলেন, “এত সুন্দর স্ত্রী এবং তিনি সরিও বলেন। এ তো ঈশ্বরের আশীর্বাদ!”

যে কোনও টকশো ও সাক্ষাৎকারে, ঐশ্বর্যকে যখনই তাঁর স্বামী সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তিনি সবসময়ই অভিষেককে এগিয়ে রেখেছেন নিজের থেকে। তিনি কোনওদিনও মজার ছলেও স্বামীকে ছোট করেননি কারও নজরে। আর বিচ্ছেদের গুঞ্জনে তিনি নিরবই থেকেছে। আর সময়ের সঙ্গে প্রমাণ করে দিয়েছেন, যে তাঁদের সম্পর্ক অটুট। তাঁরা বেশ ভাল আছেন। তাঁদের মধ্যে কোনও পারিবারিক বিবাদই জায়গা করে নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *