প্রতিদিন প্রেসার কুকারে রান্না করছেন? বিপদ এড়াতে এসব মেনে চলুন – Bengali News | Try this app to clean your pressure cooker
ঝটপট রান্না করতে অনেকেই প্রেসার কুকার ব্যবহার করেন। ভাত থেকে মাংস, কিংবা ডাল সেদ্ধ করার জন্য প্রেসার কুকার কিন্তু দারুণ কাজ করে। তবে প্রেসার কুকারে রান্না করতে গিয়ে কয়েকটা জিনিস মাথায় না রাখলে বিপদে পড়তে পারেন।
রান্না করার আগে প্রথমেই প্রেসার কুকার ভাল করে পরিষ্কার করুন এবং রান্না শেষ হলেও, ভাল করে পরিষ্কার করে নিতে ভুলবেন না। নজর রাখুন প্রেসার কুকারে যেন কোনও ফাটল না থাকে।
রান্নাঘরে সব সময় একটি অতিরিক্ত গ্যাসকেট কিনে রাখুন। রান্নার সময় ব্যবহার করা গ্যাসকেটে যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে নতুনটি ব্যবহার করতে পারবেন।
প্রেসার কুকারে রান্না করার সময় পর্যাপ্ত পরিমাণে জলের প্রয়োজন হয়। কারণ সেই জল থেকে বাষ্প তৈরি করেই প্রেসার কুকারে রান্না হয়। তাই রান্না করার সময় এই ব্যাপারটা খেয়াল রাখতে ভুলবেন না। কতটা পরিমাণ জল আপনি প্রেসার কুকারে দেবেন, তা কিন্তু নজরে রাখতে হবে।
ওভেন বন্ধ করে দেওয়ার পর প্রেসার কুকারটি ঠান্ডা করার জন্য রেখে দেবেন। ধীরে ধীরে বাষ্প বেরিয়ে গেলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। ঢাকনার উপরে ঠান্ডা জল ঢেলে দিন। তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিন। না হলে বড় বিপদ হতে পারে।