Bankura: ATM-এর সামনে এসে দুধ সাদা গাড়ি...নজর কাড়ে সেটাই, কাউন্টারে ঢুকতেই এলাকাবাসীর হাতে পাকড়াও দুষ্কৃতী - Bengali News | Bankura atm Villagers catch three criminals red handed in ATM robbery attempt - 24 Ghanta Bangla News
Home

Bankura: ATM-এর সামনে এসে দুধ সাদা গাড়ি…নজর কাড়ে সেটাই, কাউন্টারে ঢুকতেই এলাকাবাসীর হাতে পাকড়াও দুষ্কৃতী – Bengali News | Bankura atm Villagers catch three criminals red handed in ATM robbery attempt

Spread the love

বাঁকুড়ায় ATM লুঠের চেষ্টাImage Credit source: TV9 Bangla

বাঁকুড়া: সাত সকালেই রাজ্য সড়কের ধারে ভরা বাজারে এটিএম লুঠ করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকার রাষ্ট্রায়ত্ত্ব ব্যঙ্কের একটি এটিএমে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের হাতেই ধরা পড়ে যায় তিন দুষ্কৃতী গণধোলাই দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের উপর মাকুড়গ্রাম বাজারে এসে দাঁড়ায় একটি গাড়ি। ঝাড়খণ্ডের নম্বর দেওয়া সেই গাড়ি থেকে চার জন নেমে সটান হাজির হয় এলাকার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের একটি এটিএম-এর সামনে। এটিএম-এ ঢোকার আগে দরজায় থাকা সিসি ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা। এরপর এটিএম এর ভেতর ঢুকে শার্টার নামিয়ে দেয় দুষ্কৃতীরা। বেশ কিছুক্ষণ পরেও তারা বেরিয়ে না আসায় এবং ভেতর থেকে ভাঙাভাঙির শব্দ বেরিয়ে আসায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।

তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা গিয়ে এটিএমের ভেতরে ঢুকে দেখে ভেতরের সবকটি সিসি ক্যামেরার লেন্স ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে এটিএম যন্ত্র ভাঙার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। এরপরই দুষ্কৃতীদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক জন  হাত ছাড়িয়ে পালিয়ে যায়। বাকি ৩ জনকে তাঁরা ধরে ফেলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তলব করা হয়েছে নির্দিষ্ট ওই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *