রাস্তায় এক শালিক দেখা মানে সত্যিই অশুভ নাকি পুরোটাই কুসংস্কার? জ্যোতিষশাস্ত্র বলছে… – Bengali News | What is the reason behind watching One Shalik Pakhi or Myna is considered unlucky know here
রাস্তায় এক শালিক দেখা মানে সত্যিই অশুভ নাকি পুরোটাই কুসংস্কার? জ্যোতিষশাস্ত্র বলছে…Image Credit source: Unsplash
এই ধরুন তাড়াহুড়ো করে অফিস যাচ্ছেন, কিংবা দিতে যাচ্ছেন কোনও পরীক্ষা, বা রয়েছে আপনার চাকরির ইন্টারভিউ, এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আপনার এক শালিক পাখিতে নজর পড়েছে। এমন সময় অনেকের মন খারাপ হয়। কারণ, অনেকেই বিশ্বাস করেন যে, এক শালিক দেখা শুভ নয়। এটি দেখা অশুভ। আসল সত্যিটা কী? এ বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
আসলে প্রচলিত বিশ্বাস এমনটাই যে, সকালবেলা একটি শালিক পাখিকে দেখা অশুভ। আমাদের দেশে যদিও শালিক পাখি খুবই সাধারণ। আর এই পাখিটি ময়না নামেও বেশ পরিচিত। শালিক পাখি ঘিরে নানা মানুষের মনে নানারকম বিশ্বাস রয়েছে। অনেকেই যেমন মনে করে থাকেন, একটি শালিক পাখি দেখা অশুভ। তেমনই অনেকে এও বিশ্বাস করেন যে জোড়া শালিক দেখা শুভ। তেমনটা হলে নাকি যে কাজে রওনা দেবেন, সেটির ফল ভালো হবে।
নানা প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে যে বহু পশু, পাখি মানুষের ভাগ্যের চাকা অনায়াসে ঘুরিয়ে দিতে পারে। যদিও বাস্তুশাস্ত্রে ও লোকবিশ্বাস অনুসারে এটা মানা হয়। উল্লেখ্য, শালিক পাখি কোনও ব্যক্তির ভাগ্যের চাকা সত্যি পরিবর্তন করে দিতে পারে কি না, সেই নিয়ে কোনও তথ্য অবশ্য জ্যোতিষশাস্ত্রে নেই। শুধু তাই নয়, সকালে ঘুম থেকে ওঠার পর বাড়ির কাছে বা বাড়ি থেকে বেরিয়ে এক শালিক দেখাটাকে যে অশুভ মনে করা হয়, তার অবশ্য কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রচলিত বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।