North 24 Parganas: স্ত্রী জীবিত, তবুও তাঁর পিণ্ডদান করে শ্রাদ্ধ করলেন স্বামী! কারণ শুনলে চমকে যাবেন - Bengali News | North 24 parganas Wife is alive, yet husband performs Shraddha by offering her body! You will be shocked to hear the reason - 24 Ghanta Bangla News
Home

North 24 Parganas: স্ত্রী জীবিত, তবুও তাঁর পিণ্ডদান করে শ্রাদ্ধ করলেন স্বামী! কারণ শুনলে চমকে যাবেন – Bengali News | North 24 parganas Wife is alive, yet husband performs Shraddha by offering her body! You will be shocked to hear the reason

Spread the love

জীবিত স্ত্রী-র শ্রাদ্ধ করলেন স্বামীImage Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা: স্ত্রী জীবিত, তবুও তাঁর শ্রাদ্ধ করলেন স্বামী! ভয়ঙ্কর ঘটনা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে। প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। অথচ তিন বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর সেই স্ত্রীকে জীবিত থাকতেই ‘শ্রাদ্ধ’ করলেন তিনি! নিয়ম মেনে ছবি পুড়িয়ে, পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি।

প্রেমপর্ব শুরু হয়েছিল তিন বছর আগে। ধলতিথা এলাকার ৩৩ বছর বয়সি সুমিতা সরকারের সঙ্গে নরেনবাবুর আলাপ হয়, এবং অল্প দিনের মধ্যেই গড়ে ওঠে সম্পর্ক। বিয়েও করেন তাঁরা। বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসারও চলছিল। কিন্তু তারপরেই বাধে গন্ডগোল।

নরেনবাবুর অভিযোগ, স্ত্রী সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। ক্রমে তা গভীর হতে থাকে। আচমকা একদিন সুমিতা নিখোঁজ হয়ে যান। খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন, তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন।

এই বিশ্বাসঘাতকতা কোনওভাবেই মেনে নিতে পারেননি প্রাক্তন সেনাকর্মী। তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’। স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, ছবিটি পুড়িয়ে দেন। মাথা ন্যাড়া করে যজ্ঞ ও পিণ্ডদান সম্পন্ন করেন।

নরেনবাবু বলেন, “আমার কাছে স্ত্রী মৃত। যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গিয়েছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তার সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম।”

এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। কেউ বলছেন, এমন ‘শ্রাদ্ধ’ নজিরবিহীন, আবার কেউ বলছেন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। তবে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *