Durga Puja: সরকারি টাকায় ১ লক্ষ ১০ হাজারের অনুদান কেন! ফের মামলা হাইকোর্টে – Bengali News | Case filed in calcutta high court against financial aide announced by CM
দুর্গা পুজোর অনুদান নিয়ে মামলাImage Credit source: PTI
কলকাতা: অনুদান নিয়ে মামলা হয়েছে আগেও। এবার অনুদান ঘোষণা করার আগেই মামলার কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর সেই ঘোষণার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই দুর্গাপুজোর অনুদান নিয়ে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। নতুন করে আবেদন দাখিল করলেন দুর্গাপুরের বাসিন্দা সৌরভ দত্ত।
গত বছরও সৌরভ দত্তই মামলা করেছিলেন। সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছে আদালতে। কবে শুনানি হবে, তা এখনও জানা যায়নি। ২০২৪-এর আগেও এই সংক্রান্ত মামলা হয়েছে। ২০২২-এ শর্ত বেঁধে দিয়েছিল হাইকোর্ট। তবে অনুদান দেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়নি।