Donald Trump: ৭ দিনে পরপর ১১ বার ট্রাম্পের সঙ্গে একই ঘটনা! আর রেয়াত করবে না এয়ারফোর্স... - Bengali News | Donald Trump's Security Breach, Civilian Plane enters Trump's Airspace - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: ৭ দিনে পরপর ১১ বার ট্রাম্পের সঙ্গে একই ঘটনা! আর রেয়াত করবে না এয়ারফোর্স… – Bengali News | Donald Trump’s Security Breach, Civilian Plane enters Trump’s Airspace

Spread the love

ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় গাফিলতি।Image Credit source: PTI

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় বড়সড় গলদ! ট্রাম্পের ব্যক্তিগত গল্ফ কোর্সের আকাশপথে ঢুকে পড়ল যাত্রীবাহী বিমান। এই ঘটনাতেই প্রশ্ন উঠেছে, বারবার ট্রাম্পের আকাশপথে বিমানের অনুপ্রবেশ কি হামলার পরিকল্পনায়?

জানা গিয়েছে, এক সপ্তাহে ১১ বার মার্কিন প্রেসিডেন্টের জন্য নিয়ন্ত্রিত আকাশপথে ঢুকে পড়েছে অন্য বিমান। শুধু রবিবারই দু’বার ‘সিভিলিয়ান’ বিমান ঢুকে পড়ে ট্রাম্পের জন্য বরাদ্দ আকাশপথে।

ন্যাশনাল গল্ফ ক্লাব বেডমিনিস্টারে অবসর সময়ে গল্ফ খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই রবিবার আকাশপথে ঢুকে পড়ে একটি সাধারণ বিমান। তৎপর হয় ‘নর্থ আমেরিকান এয়েরোস্পেস ডিফেন্স কমান্ড’ বা ‘NORAD’।

‘ফ্লেয়ার’ জ্বালিয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করে মার্কিন বায়ুসেনা। তড়িঘড়ি মার্কিন যুদ্ধবিমান ওই ‘অনুপ্রবেশকারী’ বিমানকে এসকর্ট করে অন্যত্র নিয়ে যায়। মার্কিন যুদ্ধবিমান মাঝ আকাশ থেকে মাটিতে নামায় বিমানটিকে।বিমানে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু মেলেনি জানিয়েছে মার্কিন বায়ুসেনা।

ঘটনার পর ট্রাম্পের জন্য আকাশপথে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান যোগ করা হয়েছে। যাত্রীবাহী বিমানের চালকদেরও বাড়তি সতর্ক থাকার পরামর্শ মার্কিন বায়ুসেনার। প্রেসিডেন্টের আকাশপথে ঢুকে পড়লে ধ্বংস করা হতে পারে বিমান, হুঁশিয়ারি দিয়েছে বায়ুসেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *