US-Pakistan: ট্রাম্পকে ভুল বুঝিয়েছেন আসিম মুনির? 'কোনও তেলের ভাণ্ডার নেই,' বলে দিলেন নেতারাই! - Bengali News | Balochistan Leader Claims No Oil Reserve in Pakistan, Asim Munir Misled US President Donald Trump - 24 Ghanta Bangla News
Home

US-Pakistan: ট্রাম্পকে ভুল বুঝিয়েছেন আসিম মুনির? ‘কোনও তেলের ভাণ্ডার নেই,’ বলে দিলেন নেতারাই! – Bengali News | Balochistan Leader Claims No Oil Reserve in Pakistan, Asim Munir Misled US President Donald Trump

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাক সেনা প্রধান আসিম মুনির।Image Credit source: X

ইসলামাবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি মিথ্যা কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ? তেলের ভাণ্ডারের টোপ দিয়ে চুক্তি করিয়েছে? বিস্ফোরক দাবি করলেন, বালোচ নেতা মীর ইয়ার বালোচ। তিনি ট্রাম্পকে সতর্ক করে বললেন যে পাকিস্তানে আসলে কোনও তেলের ভাণ্ডার নেই। সেনা প্রধান জেনারেল আসীম মুনির আমেরিকাকে ভুলপথে চালিত করছে।

পাকিস্তান বিগত কয়েক বছরে একাধিকবার দাবি করেছে যে তাদের কাছে তেলের ভাণ্ডার রয়েছে। প্রাকৃতিক সম্পদ খুঁজে পাওয়া গিয়েছে। চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। খোঁচা দিয়ে বলেন যে হয়তো ভবিষ্যতে ভারতও পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে।

এরপরই বালুচিস্তানের স্থানীয় নেতা মীর ইয়ার বালোচ দাবি করেন, তেল, গ্যাস, তামা, লিথিয়াম, ইউরেনিয়ামের মতো প্রাকৃতিক সম্পদ পঞ্জাব বা পাকিস্তানের বাকি কোনও অংশে নয়, বরং বালুচিস্তানেই এই সমস্ত সম্পদ রয়েছে। এই সম্পদের উপরে অধিকার শুধুমাত্র বালুচিস্তানের বাসিন্দাদের।

বালুচিস্তানের নেতাদের দাবি, পাকিস্তান বালুচিস্তানের সম্পদ বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে মীর ইয়ার বালোচ বলেন, “পাকিস্তানের কাছে কোনও তেলের ভাণ্ডার নেই। জেনারেল মুনির আপনাদের মিথ্য়া দাবি করে ভুল পথে চালিত করেছে। বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শুধুমাত্র বালোচের মানুষদেরই। এদের সম্পত্তি ছাড়া বালুচিস্তানের সম্পদ বা জমি-কিছুই বিক্রি করা যাবে না। সাধারণ মানুষদের এড়িয়ে কোনও পদক্ষেপ করবেন না।”

তিনি কার্যত হুঙ্কার দিয়ে বলেন, “পাকিস্তানের সেনাকে বালুচিস্তানের সম্পদ লুট করতে দেওয়া ভয়ঙ্কর অপরাধ হবে। এই সম্মতি আইএসআই গতিবিধি ও কার্যকলাপ বৃদ্ধি পাবে, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক বৃদ্ধি পাবে, জঙ্গি নিয়োগ এবং ৯/১১-র মতো আবারও সন্ত্রাসবাদী হামলা হতে পারে।”

প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির দেখা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেই সাক্ষাতেই পাকিস্তানের তেলের ভাণ্ডার নিয়ে আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *