Railways: ট্রেনে মদ নিয়ে যেতে পারেন, কী কী নিয়ম? কখন গ্রেফতার হতে পারেন, জেনে নিন সবটা - Bengali News | Indian Railways: You Can Carry Alcohol in Train but Have to Follow this Rule, know details - 24 Ghanta Bangla News
Home

Railways: ট্রেনে মদ নিয়ে যেতে পারেন, কী কী নিয়ম? কখন গ্রেফতার হতে পারেন, জেনে নিন সবটা – Bengali News | Indian Railways: You Can Carry Alcohol in Train but Have to Follow this Rule, know details

Spread the love

নয়া দিল্লি: প্রতিদিন ট্রেনে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। বিশ্বের অন্যতম বড় রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। বিপুল সংখ্যক যাত্রী নিত্যদিন যাতায়াত করলেও, ট্রেনের এমন কিছু নিয়ম আছে, যার সম্পর্কে অনেকেই জানেন না। এমনই একটি নিয়ম হল ট্রেনে মদ নিয়ে যাওয়া। ট্রেনে কি মদ নিয়ে যাওয়া নিষিদ্ধ? এই উত্তর জানেন না অনেকেই।

ট্রেনে মদ বা অ্যালকোহল নিয়ে যাওয়া যায় কি না, তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। ভারতীয় রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেনে সর্বাধিক দুটি মদের বোতল বা সর্বাধিক ৭৫০ মিলির বোতল বহন করা যায়। তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। বোতলটি হতে হবে সিল। সঙ্গে থাকতে হবে বিলও। যদি এই নিয়ম ভঙ্গ করেন, নির্ধারিত সীমার থেকে অতিরিক্ত মদ থাকে, তাহলে ৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

ট্রেনে যদি কোনও যাত্রী মদ্যপান করতে গিয়ে ধরা পড়েন, তাহলে জরিমানা ও জেল-দুই শাস্তিই হতে পারে।

তবে শুধু রেলের নিয়ম নয়, যদি কোনও যাত্রী মদ বহন করেন ভ্রমণের সময়, তবে তাঁকে দুই রাজ্যের নিয়ম মানতে হয়। তিনি যে রাজ্য থেকে ট্রেনে উঠছেন এবং যে রাজ্যে শেষ গন্তব্য তাঁর।

ধরুন, আপনি যে রাজ্য থেকে ট্রেনে উঠছেন, সেখানে মদ নিষিদ্ধ নয়, তবে যে স্টেশনে নামবেন, সেই রাজ্যে মদ নিষিদ্ধ। সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। আপনাকে মোটা অঙ্কের জরিমানা বা হাজতবাস পর্যন্ত করতে হতে পারে।

কোন কোন রাজ্যে মদ নিষিদ্ধ?

বিহার, গুজরাট, নাগাল্যান্ড ও মিজোরামে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে ভিন রাজ্য থেকে ট্রেনে চেপে গেলেও, আপনি মদ নিয়ে যেতে পারবেন না। ধরা পড়লে কড়া শাস্তির মুখে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *