প্রথম ছবিতেই সুপারহিট আহান পাণ্ডে-অনীত পাড্ডা, 'সাইয়ারা' জুটির সম্পত্তি কত জানেন? - Bengali News | Saiyaara star aneet padda and aahan pandey net worth - 24 Ghanta Bangla News
Home

প্রথম ছবিতেই সুপারহিট আহান পাণ্ডে-অনীত পাড্ডা, ‘সাইয়ারা’ জুটির সম্পত্তি কত জানেন? – Bengali News | Saiyaara star aneet padda and aahan pandey net worth

Spread the love

এই মুহূর্তে বলিউডের বক্স অফিস সাইয়ারা ম্যাজিকে বুঁদ। বলিউডের নতুন দুই তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডার জুটি নিয়ে বলিউডে শোরগোল। ইতিমধ্যেই ৫০০ কোটির ক্লাবে পরিচালক মোহিত সুরির রোমান্টিক ছবি সাইয়ারা। প্রথম ছবি থেকেই আহান আর অনীত বুঝিয়ে দিলেন, তাঁরা বলিউডের লম্বা রেসের ঘোড়া। তা এই দুই নতুন নায়ক-নায়িকার সম্পত্তির পরিমাণ কেমন? কতটা স্ট্রাগল রয়েছে, তাঁদের কেরিয়ার শুরুর নেপথ্যে?

আহান পাণ্ডে-

চাঙ্কি পাণ্ডের ভাইপো হলেন আহান পাণ্ডে। তাঁর বাবা চিকি পাণ্ডে নামকরা শিল্পপতি। তাঁদের ব্যবসা দেশে-বিদেশে ছড়িয়ে। তাই সেভাবে স্টাগ্রল দেখতে হয়নি আহানকে। স্নাতক ডিগ্রি শেষ করেই বাবার ব্যবসায় হাত দেন আহান। সেখানেও সফল হন। কিন্তু মনে মনে ছিল সিনেমায় আসবেন। তাই যশরাজ ব্য়ানারে তৈরি বহু ছবির সহকারী পরিচালক ছিলেন আহান। আর সেখান থেকেই মেলে বড় ব্রেক। তথ্য বলছে, আহানের একেবারে নিজস্ব সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা। ‘সাইয়ারা’ ছবির জন্য আহান পেয়েছেন, সাড়ে তিন কোটি টাকা।

অনীত পাড্ডা-

বিজ্ঞাপন থেকেই কেরিয়ার শুরু করেন অনীত পাড্ডা। তারপর ওয়েব সিরিজ। অনীতের কাছে সাইয়ারা হল বড় ব্রেক। আর সেই বড় সুযোগের সঠিক ব্যবহার করেছেন অনীত। দুরন্ত অভিনয়ে অনীত বুঝিয়ে দিয়েছেন, তিনি নতুন প্রজন্মের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী। স্নাতক ডিগ্রি শেষ করেই মডেলিং ও বিজ্ঞাপন জগতে আসেন অনীত। উচ্চ মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছেন। তথ্য বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকা। সাইয়ারা ছবিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ২.৫ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *