কলকাতা: আজ ডুরান্ড কাপ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। বলা ভালো, এই ম্যাচ দিয়েই এবারের মরসুম শুরু করছে লাল হলুদ ব্রিগেড। ডুরান্ডে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ বেঙ্গালুরুর ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। ডুরান্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীর তরফ থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেশ কিছু বাড়তি আকর্ষণও থাকছে এবারের ডুরান্ডের উদ্বোধনে। […]