কলকাতা: ঘটনার ৬ দিন পর অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করল কসবার আইন কলেজ কর্তৃপক্ষ। যাঁর বিরুদ্ধে গণধর্ষণের মূল অভিযোগ উঠেছে, তিনিই ছিলেন ওই কলেজের অস্থায়ী কর্মী। শুধু তাই নয়, কলেজের প্রাক্তন ছাত্র ওই অভিযুক্ত শাসক দলের ছাত্রনেতা। কান পাতলেই তাঁর প্রভাবের কথা শোনা যায় কলেজের অন্দরে। এবার সেই অভিযুক্তকে কলেজ থেকে বহিষ্কার করা হল। শিক্ষা দফতর তথা […]