ব্রিটিশ মিউজিয়াম। যাকে বলা হয় দুনিয়ার সেরা মিউজিয়াম। বছরখানেক আগে জয়পুর লিট ফেস্টে শশী থারুর ব্রিটিশ মিউজিয়মকে বলেছিলেন চোরবাজার। যুক্তি সহজ। দুনিয়ার যেখানে যেখানে ব্রিটিশ কলোনি ছিল, সেখান থেকে অমূল্য সব জিনিসপত্র লুটে নিয়ে গিয়ে ব্রিটিশরা তাদের মিউজিয়াম সাজিয়েছে। আজ উত্তর ঔপনিবেশিক যুগে দুনিয়ার বিভিন্ন দেশ, তাদের সাবেক রুলারদের কাছ থেকে ‘লুটের মাল’ ফেরত চাইছে। […]